Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ট্রাম্পের গলফ ক্লাবে পিজিএ চ্যাম্পিয়নশিপ বাতিল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 January, 2021, 04:30 pm
Last modified: 11 January, 2021, 04:40 pm

Related News

  • ওবামা আমলের চুক্তির মতো পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প

ট্রাম্পের গলফ ক্লাবে পিজিএ চ্যাম্পিয়নশিপ বাতিল

মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার পর বেডমিনস্টার ক্লাবে টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা (পিজিএ)। 
টিবিএস ডেস্ক
11 January, 2021, 04:30 pm
Last modified: 11 January, 2021, 04:40 pm
ছবি: গ্রেগ লোভেট/পাম বিচ পোস্ট

ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন নিউজার্সির বেডমিনস্টার গলফ ক্লাবে আয়োজিত হওয়ার কথা ছিল পিজিএ চ্যাম্পিয়নশিপ-২০২২। তবে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার পর বেডমিনস্টার ক্লাবে টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা (পিজিএ)। 

ট্রাম্প অর্গানাইজেশনের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব বেডমিনস্টারে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও বিভিন্ন সময় খেলতে যেতেন ট্রাম্প। 

পিজিএ'র প্রেসিডেন্ট জিম রিচারসন এক বিবৃতিতে জানান, "আমাদের পরিচালনা পর্ষদ ভোটগ্রহণের মাধ্যমে ট্রাম্প বেডমিনস্টারে ২০২২ সালের পিজিএ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।"

ট্রাম্পের মালিকানাধীন ক্লাবে সংস্থাটির টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়া ক্ষতিকারক হবে বলে এক ভিডিও বার্তায় জানান তিনি। 

গত বুধবার ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়, এ ঘটনাকে কেন্দ্র করে আগামী সোমবার ট্রাম্পের ইমপিচমেন্টের ব্যাপারে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এ ভোট গ্রহণের কথা রয়েছে। সহিংসতায় প্ররোচনার অভিযোগে বিদায়ী এ প্রেসিডেন্টের বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমও অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হয়েছে। 

স্পোর্টস ম্যাগাজিন গলফউইকে গত রোববার-ই টাম্পের ক্লাবে এ টুর্নামেন্ট বাতিলের ব্যাপারে আভাস দেয়া হয়। পিজিএ ২০২২ সালের টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই নতুন জায়গা খুঁজছে বলে জানানো হয় গলফ বিষয়ক সাময়িকী কোয়াড্রিলেটারেলে। 

পিজিএ'র এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সংস্থাটি চুক্তি ভঙ্গ করেছে এমন অভিযোগ তুলেছে ট্রাম্প অর্গানাইজেশন। 

দক্ষিণ ক্যারোলিনার কিয়াওয়াহ আইল্যান্ডে ২০২১ সালের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

  • সূত্র: ফক্সনিউজ 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / পিজিএ চ্যাম্পিয়নশিপ / গলফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ওবামা আমলের চুক্তির মতো পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net