Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ছয় বছরের সম্পর্কের ইতি টানলেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম

বিনোদন

টিবিএস ডেস্ক
05 July, 2025, 02:40 pm
Last modified: 05 July, 2025, 02:43 pm

Related News

  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি
  • একজন পপ তারকা, অন্যজন প্রাক্তন প্রধানমন্ত্রী: কেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর জুটি সফল হতে পারে?
  • আর লুকিয়ে নয়, অবশেষে 'প্রকাশ্যে ডেট’ করছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

ছয় বছরের সম্পর্কের ইতি টানলেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম

“বিচ্ছেদ হলেও তারা পরিবার হিসেবে একসাথেই প্রকাশ্যে আসতে থাকবেন, কারণ তাদের অগ্রাধিকার সবসময়ই তাদের মেয়েকে ঘিরে। কেননা তারা তাদের মেয়েকে ভালোবাসা, স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে বড় করে তুলতে চান।”
টিবিএস ডেস্ক
05 July, 2025, 02:40 pm
Last modified: 05 July, 2025, 02:43 pm
কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। সূত্র:বিলবোর্ড

পপ তারকা কেটি পেরি ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের ঘোষণা দিয়েছে । ছয় বছর আগে তাদের বাগদান হয় এবং এই দম্পতির চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তাদের প্রতিনিধিরা বলেন, "গত কয়েক মাস ধরে তারা তাদের সম্পর্কে পরিবর্তন এনে তাদের সন্তানের সহ-অভিভাবকত্বের উপর গুরুত্ব দিচ্ছেন।"

বিবৃতিতে আরও বলা হয়, "বিচ্ছেদ হলেও তারা পরিবার হিসেবে একসাথেই প্রকাশ্যে আসতে থাকবেন, কারণ তাদের অগ্রাধিকার সবসময়ই তাদের মেয়েকে ঘিরে। কেননা তারা তাদের মেয়েকে ভালোবাসা, স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে বড় করে তুলতে চান।"

সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার প্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

৪০ বছর বয়সী কেটি পেরি ও ৪৮ বছর বয়সী অরল্যান্ডো ব্লুম ২০১৬ সালে সম্পর্কে জড়ান। ২০১৭ সালে তারা একবার আলাদা হন, তবে কিছুদিন পরই আবার সম্পর্ক ঠিক করে ফেলেন। ২০১৯ সালের ভ্যালেন্টাইন ডেতে তাদের বাগদান সম্পন্ন হয়।

এর পরের বছর কেটি পেরি তার 'নেভার ওর্ন হোয়াইট' গানের মিউজিক ভিডিওতে গর্ভাবস্থার খবর জানান। তাদের কন্যা ডেইজি ডাভ-এর জন্ম হয় ২০২০ সালে। ইউনিসেফ ইনস্টাগ্রামে খবরটি ঘোষণা করে। দুজনই জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত।

কেটি পেরির সাম্প্রতিক অ্যালবাম ১৪৩ ও এর লিড সিঙ্গেল উইমেন্স ওয়ার্ড আগের মতো জনপ্রিয়তা পায়নি। তিনি এখন ট্যুরে থাকলেও টিকিট বিক্রি তুলনামূলকভাবে কম।আর এমন সময়ই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ পেয়েছে।

এপ্রিল মাসে ব্লু অরিজিন-এর মহাকাশ ভ্রমণে অংশ নেওয়ার পর কেটি পেরি ও আরও কয়েকজন নারী তারকা সমালোচনার মুখে পড়েন। সেই অভিজ্ঞতাকে তিনি বলেছেন "কঠিন ও আঘাতপূর্ণ"।

এর আগে কেটি পেরি ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন। অন্যদিকে, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম ছিলেন অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কেরের স্বামী, যাদের ১৪ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

অরল্যান্ডো ব্লুম পাইরেটস অফ দি ক্যারিবিয়ান , দি লর্ড অফ দি রিংস ও দি হবিট সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। কেটি পেরির জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ডার্ক হর্স,রোর,ক্যালিফর্নিয়া গার্লস,ফায়ারওয়ার্ক এবং নেভার রিয়েলি ওভার।

অনুবাদ: নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

কেটি পেরি / অরল্যান্ডো ব্লুম / তারকাদের বিচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি
  • একজন পপ তারকা, অন্যজন প্রাক্তন প্রধানমন্ত্রী: কেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর জুটি সফল হতে পারে?
  • আর লুকিয়ে নয়, অবশেষে 'প্রকাশ্যে ডেট’ করছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net