Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বর্তমান পরিস্থিতিতে 'টার্নিং পয়েন্ট' হতে পারে লন্ডনে তারেক-ইউনূস বৈঠক: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2025, 12:25 pm
Last modified: 10 June, 2025, 04:19 pm

Related News

  • হামের টিকাদানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী 
  • শুষ্ক মৌসুমে তিস্তায় পানি সংরক্ষণে নতুন ব্যারেজ নির্মাণের উদ্যোগ: প্রধানমন্ত্রী 
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

বর্তমান পরিস্থিতিতে 'টার্নিং পয়েন্ট' হতে পারে লন্ডনে তারেক-ইউনূস বৈঠক: মির্জা ফখরুল

তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ড. ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।’
টিবিএস রিপোর্ট
10 June, 2025, 12:25 pm
Last modified: 10 June, 2025, 04:19 pm
ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা জানান বিএনপি মহাসচিব।

তিনি সাংবাদিকদের বলেন, 'প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ড. ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।'

বিএনপি মহাসচিব আরও বলেন, 'রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক ভূমিকা রাখবে। এই সাক্ষাৎ রাজনীতিতে একটা বড় ইভেন্ট ও টার্নিং পয়েন্ট। বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে, রাজনীতিতে নতুন ডাইমেনশন আসবে; সম্ভাবনা তৈরি হবে।'

মির্জা ফখরুল বলেন, বিএনপির স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিভাবে এই বৈঠকে গুরুত্ব ও সম্ভাবনা অনেক।

তিনি আরও বলেন, 'নির্বাচনের তারিখ নিয়ে বিএনপির যে অবস্থান, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে। নতুন রাজনৈতিক চিন্তা সৃষ্টির ফলে সরকারে চাপ বা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। দুই নেতার বৈঠক একটা বড় সুযোগ অনেক সমস্যা সমাধান করার।'

ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। যদিও প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফরসূচিতে বৈঠকের বিষয়টি ছিল না।

গতকাল সোমবার পাঁচ দিনের সরকারি সফরে যুক্তরাজ্য গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ।

এছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ ও অ্যাডভাইজারি সার্ভিস নিয়ে আলোচনা হতে পারে বলে জানান জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এছাড়া সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে প্রধান উপদেষ্টার। পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক নেতা ও সরকারের নীতিনির্ধারণী শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হবে।

দ্বিপক্ষীয় বৈঠকের বাইরে প্রধান উপদেষ্টা আগামী ১১ জুন লন্ডনের চ্যাথাম হাউসে একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে সংগতিপূর্ণ সহাবস্থান নিশ্চিত, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনাচরণে ইতিবাচক পরিবর্তন আনা এবং একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যময় ও টেকসই পৃথিবী বিনির্মাণের চলমান প্রচেষ্টায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এ বছরের সম্মানজনক 'কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ডের' জন্য প্রধান উপদেষ্টাকে মনোনীত করেছেন। আগামী ১২ জুন লন্ডনের সেন্ট জেমস'স প্যালেসে এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ড. ইউনূসের এই পুরস্কার গ্রহণের কথা রয়েছে।

সফর শেষে আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

অধ্যাপক মুহাম্মদ ইউনূস / তারেক রহমান / প্রধান উপদেষ্টা / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • হামের টিকাদানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী 
  • শুষ্ক মৌসুমে তিস্তায় পানি সংরক্ষণে নতুন ব্যারেজ নির্মাণের উদ্যোগ: প্রধানমন্ত্রী 
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • রাজধানীর ৪ বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net