Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
‘জুলাই সনদ একটি প্রতিশ্রুতি’ — আগামী মাসেই প্রকাশের আশ্বাস প্রধান উপদেষ্টা ইউনূসের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 June, 2025, 10:35 pm
Last modified: 06 June, 2025, 10:36 pm

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে আলোচনাকে ‘অপ্রয়োজনীয়’ বললেন এমপি রনি, সংসদে হইচই

‘জুলাই সনদ একটি প্রতিশ্রুতি’ — আগামী মাসেই প্রকাশের আশ্বাস প্রধান উপদেষ্টা ইউনূসের

এই সনদে সংস্কার কমিশনের প্রস্তাব থেকে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তার তালিকা থাকবে বলে জানান তিনি।
টিবিএস রিপোর্ট
06 June, 2025, 10:35 pm
Last modified: 06 June, 2025, 10:36 pm
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত।

আগামী জুলাই মাসেই রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে 'জুলাই সনদ' প্রস্তুত ও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, 'এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি।'

শুক্রবার (৬ জুন) ঈদুল আযহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হয়।

প্রধান উপদেষ্টা বলেন, 'আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি।'

এই সনদে সংস্কার কমিশনের প্রস্তাব থেকে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তার তালিকা থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে।

সরকার আশু করণীয় সংস্কারগুলো বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 'বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই। আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীসময়ে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন অব্যাহত থাকবে।'

ঐক্যমত্য কমিশন গঠনকে সরকারের একটি 'দুঃসাহসিক উদ্যোগ' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ঐক্যে পৌঁছার জন্য সকল দলের দলগত প্রস্তুতি এবং জাতীয় টেলিভিশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা কমিশনের সঙ্গে ঐকান্তিক আলোচনা আমাদের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ড. ইউনূস, যিনি এই কমিশনের চেয়ারম্যানও, সকল রাজনৈতিক দলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, 'আশা করি, আমরা আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শীঘ্রই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটি নতুন পথনির্দেশনা রেখে যেতে পারব।'

শুক্রবারের ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়ও জানান। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একদিন অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

জুলাই সনদ / প্রধান উপদেষ্টা / জাতীয় ঐকমত্য কমিশন / জুলাই গণঅভ্যুত্থান / অভ্যুত্থান / জুলাই অভুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে আলোচনাকে ‘অপ্রয়োজনীয়’ বললেন এমপি রনি, সংসদে হইচই

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net