Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
করোনাভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পরীক্ষা করবে ফাইজার ও মডার্না 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 December, 2020, 07:25 pm
Last modified: 23 December, 2020, 04:05 am

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
  • এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

করোনাভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা পরীক্ষা করবে ফাইজার ও মডার্না 

জীবাণুর নতুনতম সংস্করণটির বিরুদ্ধে টিকার কার্যকারিতা তারা আগামী সপ্তাহগুলোয় পরীক্ষা করে দেখবে।
টিবিএস ডেস্ক
22 December, 2020, 07:25 pm
Last modified: 23 December, 2020, 04:05 am
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োগের জন্য ইতোমধ্যেই অনুমতি পেয়েছে ফাইজার ও মডার্না ইঙ্কের টিকা। ফাইজারের টিকাদান চলছে সপ্তাহখানেক হলো, অচিরেই মডার্নার টিকাও পাবেন নির্বাচিত জনসমষ্টি। কিন্তু, এর মধ্যেই যুক্তরাজ্যে সংক্রমণ ছড়ানো করোনাভাইরাসের একটি অভিযোজিত সংস্করণ বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে। বাজারে আসা বর্তমান টিকা এর বিরুদ্ধে কতটুকু কার্যকর হবে- সেটা ঘিরেই উদ্বেগ তাদের। 

তাই নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের আবিষ্কৃত টিকার সক্ষমতা পরীক্ষা করে দেখছে মডার্না ও ফাইজার ইঙ্ক। বিশেষ করে, যুক্তরাজ্য ও অন্যান্য কয়েকটি দেশে পাওয়া করোনা জীবাণুর নতুনতম ধরন টিকা দুটি ঠেকাতে পারে কিনা- সেটাই যাচাই করে দেখা এর প্রধান উদ্দেশ্য। 

এব্যাপারে কোভিড-১৯ প্রতিষেধক আবিষ্কারক মার্কিন সংস্থা দুটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানায়, করোনার নতুন সংস্করণের বিরুদ্ধে আগামী কয়েক সপ্তাহ জুড়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। 

মডার্না ইঙ্কের বিবৃতিতে বলা হয়, "যুক্তরাজ্যে নতুন যে সংস্করণের কথা জানা গেছে তার বিরুদ্ধে মডার্নার টিকার প্রতিরোধ সক্ষমতা সমানতালেই কাজ করবে বলে আমরা বর্তমান তথ্যের ভিত্তিতে নিশ্চয়তা দিতে পারি। তারপরও এব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হতে আমরা আগামী সপ্তাহগুলোতে অতিরিক্ত কিছু পরীক্ষা চালাব।"

ফাইজার ইঙ্ক বলেছে, ইতোমধ্যেই যারা টিকা পেয়েছেন সেইসব ব্যক্তির রক্তের নমুনা তারা সংগ্রহ করবে। প্রতিষেধকের কল্যাণে রক্তে গড়ে ওঠা প্রতিরোধী ক্ষমতা জীবাণুর নতুন ধরনকে নিষ্ক্রিয় করে কিনা- সেটাই এতে করে পরীক্ষা করা সম্ভব হবে।    

করোনাভাইরাস গোত্রের যে জীবাণুটি মহামারীর জন্য দায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার নাম দিয়েছে সার্স কোভ-২। এটি  নতুন ধরনের করোনাভাইরাস হলেও, যুক্তরাজ্যে পাওয়া সংস্করণটি এর নতুনতম বংশজ এবং ৭০ গুণ বেশি সংক্রামক। 

সার্স কোভ-২ এর আগেও অভিযোজিত হয়েছে। মহাকায় দুটি মার্কিন ওষুধ কোম্পানি এর আগে জানিয়েছিল, পূর্বে অভিযোজিত সব সংস্করণের প্রতিরোধেই তাদের টিকা ফলপ্রসূ হয়েছে। 

তাদের দেওয়া সাম্প্রতিক বিবৃতির সূত্রে, বিশ্বজুড়ে নতুন সংস্করণটি নিয়ে যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে সেটাও স্পষ্ট হয়। যুক্তরাজ্যে এটি বেশ দ্রুতগতিতেই ছড়াচ্ছে, এমনকি সেখান থেকে ছড়িয়েছে ডেনমার্ক, নেদারল্যান্ডের মতো দেশেও।  

এই প্রেক্ষিতে যুক্তরাজ্য থেকে আসা ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডাসহ বেশকিছু দেশ। যুক্তরাষ্ট্র এখনও সে সিদ্ধান্ত না নেয়নি। তবে করোনা নেগেটিভ সনদের ভিত্তিতে ব্রিটিশ নাগরিকদের প্রবেশ করার অনুমতি বাধ্যতামূলক করার কথা ভাবছে হোয়াইট হাউজ। 

  • সূত্র: সিএনএন 
     
Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / সার্স কোভ-২ জীবাণুর অভিযোজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
  • এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net