Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
উৎপাদন খরচ বাড়লেও বড় গরু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা

বাংলাদেশ

শাহাদাত হোসেন
02 June, 2025, 10:15 am
Last modified: 02 June, 2025, 10:24 am

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা

উৎপাদন খরচ বাড়লেও বড় গরু বিক্রি নিয়ে শঙ্কায় খামারিরা

হোমল্যান্ড ডেইরির স্বত্বাধিকারী ওমর বলেন, ‘এবার গরুর সরবরাহ অনেক। কিন্তু মানুষের মধ্যে আগের মতো উন্মাদনা নেই। আবার রাজনৈতিক কারণে অনেকে পলাতক, যারা একাধিক পশু কোরবানি দিতেন, বড় গরু কিনতেন। এ ছাড়া গত বছর বড় গরু-ছাগল নিয়ে বিপর্যয় হয়েছিল।’
শাহাদাত হোসেন
02 June, 2025, 10:15 am
Last modified: 02 June, 2025, 10:24 am
ছবি: রাজীব ধর / টিবিএস

পবিত্র ঈদুল আজহা সামনে থাকলেও ভারি বৃষ্টির কারণে এখনো জমে ওঠেনি কুরবানির হাট। এর মধ্যে বড় আকারের গরু বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। তারা বলছেন, গত বছরের তুলনায় উৎপাদন খরচ ১০–১৭ শতাংশ বেড়েছে, তবে গরুর দাম বাড়েনি। এছাড়া রাজনৈতিক অস্থিরতা এবং বাজারে বড় গরুর চাহিদা কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন তারা।

চট্টগ্রামের ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হোমল্যান্ড ডেইরির স্বত্বাধিকারী ওমর বলেন, 'এবার গরুর সরবরাহ অনেক। কিন্তু মানুষের মধ্যে আগের মতো উন্মাদনা নেই। হয়তো হাতে টাকা কম। আবার রাজনৈতিক কারণে অনেকে পলাতক, যারা একাধিক পশু কোরবানি দিতেন, বড় গরু কিনতেন। এ ছাড়া গত বছর বড় গরু-ছাগল নিয়ে বিপর্যয় হয়েছিল। অনেকের প্রতারণার খবর মিডিয়াতে এসেছে, সেটাও প্রভাব ফেলেছে।'

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবারের কোরবানির জন্য ১ কোটি ২৪ লাখ গবাদি পশু প্রস্তুত রয়েছে, যার মধ্যে ৫৬ লাখ গরু-মহিষ ও ৬৮ লাখ ছাগল-ভেড়া রয়েছে। যা চাহিদার তুলনায় সাড়ে ২০ লাখ বেশি। যদিও গত বছর কোরবানিযোগ্য পশু ছিল ১ কোটি ২৯ লাখ।

ঢাকার ভাটারায় অবস্থিত নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের মালিক ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন জানান, 'খাদ্য ও শ্রমিক খরচ বৃদ্ধির কারণে উৎপাদন খরচ ১৭ শতাংশ বেড়েছে। কিন্তু গরুর দাম বাড়েনি। গত বছর লাইভ ওয়েটে ৫৫০ টাকা কেজি দরে গরু বিক্রি করেছি, এবার ৫৬০ টাকা দরে বিক্রি করছি।'
ভোলার দক্ষিণ দিঘলদী গ্রামের খামারি কামরুল হাসান খোকন জানান, এবার ৩৮টি গরু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। তবে বাজারে চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। '৮ মণের গরু ২ লাখ টাকায় বিক্রি করেছি, অথচ মাংস হিসাব করলে অন্তত আড়াই লাখ টাকা দাম হওয়ার কথা,' বলেন তিনি।

গবাদি পশু উৎপাদনের শীর্ষ জেলাগুলোর একটি বগুড়া। বগুড়ার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, জেলার খামারগুলোতে দেশি জাতের গরু ছাড়াও বিদেশি জাতের শাহিওয়াল, গির, হলেস্টেইন ফ্রিজিয়ান ও ব্রাহামা জাতের গুরু পালেন খামারিরা।

বগুড়ার খামারিরাও একই ধরনের সমস্যার মুখে। ভান্ডার ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, 'আগেই বুঝেছিলাম বাজার খারাপ হবে। তাই আগে গরু বিক্রি করেছি। এখন লালন-পালনে লোকসান হচ্ছে। খাবার ও মজুরি বাড়লেও গরুর দাম বাড়েনি।'

নওগাঁর খামারি গোলাম মোস্তফা জানান, 'বড় গরু নিয়ে শঙ্কা ছিল। তাই দশ দিন আগেই ৩০ হাজার টাকা কমে দুটি গরু বিক্রি করে দিয়েছি।'

লক্ষ্মীপুরের খামারিরাও জানিয়েছেন, এ বছর পশুর দাম তুলনামূলকভাবে কম। ব্যবসায়ী মাহবুব জানান, 'গত বছর প্রতি মণ (৪০ কেজি) মাংসের দাম ছিল ৩০–৩৫ হাজার টাকা। এবার তা ২৫ হাজার টাকার বেশি হচ্ছে না। প্রতিটি বড় গরুতে ৩০–৫০ হাজার টাকা কম পাচ্ছি।'

তোরাবগঞ্জ বাজারের খামারি ইউছুপ জানান, 'গত বছর বন্যার কারণে চার মাস পশুর খাদ্য উচ্চমূল্যে কিনতে হয়েছে। ফলে প্রতিটি পশুতে ৫০ শতাংশ বেশি খরচ হয়েছে। অথচ এখন পশুর দাম উৎপাদন খরচের তুলনায় অনেক কম।'

সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, 'এবার পশুর সরবরাহ বেশি। প্রায় ৩ হাজার ৫০০ হাটে কেনাবেচা শুরু হয়েছে। আবহাওয়ার কারণে হাট এখনো জমে না উঠলেও আমরা আশাবাদী।'

Related Topics

টপ নিউজ

কোরবানির পশু / ঈদুল আজহা / কম দামে গরুর মাংস / গরুর দাম / বৈরী আবহাওয়া / কোরবানির পশুর হাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net