Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বিরোধী সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2025, 04:55 pm
Last modified: 19 May, 2025, 05:03 pm

Related News

  • কম্বোডিয়ায় মানবপাচার: চাকরির প্রলোভনে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, নির্যাতন; মুক্তি মেলে পণ দিয়ে
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • আদাবরে চাঁদা না পেয়ে এমব্রয়ডারি কারখানায় হামলার অভিযোগ, বিচার দাবিতে থানা ঘেরাও
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বিরোধী সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ

সোমবার (১৯ মে) জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার একাংশের উদ্যোগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে হামলার ঘটনাটি ঘটে।
টিবিএস রিপোর্ট
19 May, 2025, 04:55 pm
Last modified: 19 May, 2025, 05:03 pm
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) এর লোগো। ফাইল ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বিরোধী একটি সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ মে) জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার একাংশের উদ্যোগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে হামলার ঘটনাটি ঘটে।

সিন্ডিকেটবিরোধী অংশের নেতা ও বায়রার সাবেক সহসভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি সকাল পৌনে ১১টার দিকে সংবাদ সম্মেলনে যোগ দিতে পৌঁছালে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া সিন্ডিকেটপন্থী একদল সদস্য তাদের বাধা দেয় ও হামলা চালায় বলে অভিযোগ করেন বায়রার সদস্য মোস্তফা মাহমুদ।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা সংবাদ সম্মেলনে অংশ নিতে গেলে তারা আমাদের বাধা দেয় ও হামলা করে। আমি এবং বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আহত হই। ফখরুলকে একটি রুমে আটকে রাখা হয়েছে। ইতোমধ্যে পুলিশ এসে পৌঁছেছে।'

তিনি জানান, তারা এই হামলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

মোস্তফা মাহমুদ বলেন, 'আমরা মূলত মালয়েশিয়া শ্রমবাজারে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের বিরুদ্ধে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়া সরকারকে সম্প্রতি যে প্রস্তাব দিয়েছেন, তাকে স্বাগত জানিয়ে এই কর্মসূচির আয়োজন করেছিলাম।'

তিনি আরও বলেন, 'একইসঙ্গে আসন্ন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় সিন্ডিকেট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানাতেই আমরা এ আয়োজন করি। কিন্তু যারা শ্রমবাজারকে সিন্ডিকেটের হাতে তুলে দিতে চায়, তারা আজ নজিরবিহীনভাবে আমাদের ওপর হামলা চালিয়ে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে।'

Related Topics

টপ নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি / সংবাদ সম্মেলন / রিক্রুটিং এজেন্সি / হামলার অভিযোগ / মালয়েশিয়াগামী প্রবাসী কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • কম্বোডিয়ায় মানবপাচার: চাকরির প্রলোভনে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, নির্যাতন; মুক্তি মেলে পণ দিয়ে
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • আদাবরে চাঁদা না পেয়ে এমব্রয়ডারি কারখানায় হামলার অভিযোগ, বিচার দাবিতে থানা ঘেরাও
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net