Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
পথ ভুলে লোকালয়ে চলে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
10 May, 2025, 08:55 am
Last modified: 10 May, 2025, 08:56 am

Related News

  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা

পথ ভুলে লোকালয়ে চলে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

টিবিএস রিপোর্ট 
10 May, 2025, 08:55 am
Last modified: 10 May, 2025, 08:56 am
ছবি: টিবিএস

পথ ভুলে লোকালয়ে চলে আসা সুন্দরবনের একটি চিত্রা হরিণকে বনে অবমুক্ত করা হয়েছে। 

শুক্রবার (৯ মে ) বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। এদিন দুপুরে বারোটার দিকে বকুলতলা গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বাড়ির পাশে পথ ভুলে লোকালয়ে চলে আসা হরিণটিকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবক সেটিকে ধরে ফেলেন। পরে ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দেওয়া হয়। তারা হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে। 

ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার বলেন, 'লোকালয়ে একটি হরিণ এসেছে এবং স্থানীয় যুবকরা ধরে রেখেছেন—এমন খবরের ভিত্তিতে ওয়াইল্ড টিমের সদস্যরা সেখানে উপস্থিত হই। যুবকদের কাছ থেকে হরিণটি উদ্ধার করে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে সবার উপস্থিতিতে হরিণটিকে বনে ছেড়ে দেওয়া হয়। ধারণা করা হয়, হরিণটি পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়েছে। উদ্ধারকৃত হরিণটির ওজন ৩০ কেজি।'

সুন্দরবন পূর্ব বনবিভাগ শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. রানা দেব বলেন, 'ওয়াইল্ড টিম ও স্থানীয় সচেতন ব্যক্তিদের সহযোগিতায় পথ ভুলে আসা হরিণ বনে অবমুক্ত করা হয়েছে।' এ সময় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বন বিভাগের এই কর্মকর্তা।
 
Related Topics

টপ নিউজ

সুন্দরবন / হরিণ / হরিণ অবমুক্ত / বন্যপ্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • জীববৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে প্রবেশ
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net