Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
নারী সংস্কার কমিশনকে আমরা প্রত্যাখান করছি: জামায়াতে ইসলামীর আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2025, 02:35 pm
Last modified: 30 April, 2025, 09:01 pm

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ‘সত্য-মিথ্যা’ নিয়ে সংসদে বিতর্ক: বিরোধীদলীয় নেতার বক্তব্য ‘এক্সপাঞ্জ’ করার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

নারী সংস্কার কমিশনকে আমরা প্রত্যাখান করছি: জামায়াতে ইসলামীর আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তারা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছে।
টিবিএস রিপোর্ট
30 April, 2025, 02:35 pm
Last modified: 30 April, 2025, 09:01 pm
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। ফাইল ছবি: ইউএনবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, 'এই সংস্কার কমিশন জাতির চিন্তা, চেতনা ও আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তারা প্রত্যাখাত বলে ঘোষণা করছি। সংস্কার কমিশনকেই আমরা প্রত্যাখান করছি, তারা প্রত্যাখাত মানে তাদের রিপোর্টও প্রত্যাখ্যাত।'

আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 'নারী সংস্কার কমিশনের ইসলামফোবিয়া ও আমাদের করণীয়' শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। সেমিনারটি আয়োজন করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, 'তারা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছে। তারা কুরআনের আয়াত পরিবর্তনের দুঃসাহস ও উসকানি দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে এই উসকানি কেন? এই সরকারের তো এই অ্যাজেন্ডা হওয়ার কথা না। আরো বহু বিষয় আছে। সেগুলোর কূলকিনারা নেই।'

তিনি আরও বলেন, 'বিবাহিত জীবনে রেপ এর প্রশ্ন আসবে কেন। এর মাধ্যমে আদালতে ভিড় বাড়ানো হবে। এরা সমাজে বিপর্যয় সৃষ্টি করতে চায়। নারীদের অধিকার নিয়ে কাজ করতে হলে এ দেশের বেশিরভাগ মানুষের বিশ্বাসকে যারা ধারণ করে তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে একজনকেও রাখা হয়নি। আমাদের সাফ কথা এই কমিশন আমরা মানি না।'

সেমিনারে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের  মহাসচিব মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফউদ্দিন মাহদী।

মামুনুল হক বলেন, 'ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে। নারীকে সমানাধিকার নয় ন্যায্য অধিকার দিন। কারণ নারী সমানাধিকার পেলে পুরুষের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না। আমাদের পরিষ্কার আহ্বান নারীকে ন্যায্য অধিকার প্রদান করেন। নারীকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক বানাবেন না। এ ধরনের সমাজকে ধ্বংস করার, বাংলাদেশকে ধ্বংস করার অপতৎপরতা বন্ধ করেন।'

সরকারকে সতর্ক করে দিয়ে চরমোনাই পীর বলেন, 'আপনারা জনগণের ভোটে দেশ পরিচালনা করছেন না। তারপরও সবসময় আপনাদের সহযোগিতায় ছিলাম, এখনও আছি। আমাদের রাস্তায় নামিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিস্টদের সুযোগ করে দেবেন না। পরিষ্কার বার্তা, সেদিকে পা বাড়ালে ৫ মিনিটও সময় পাবেন না।'

রেজাউল করীম আরও বলেন, 'পলাতক শক্তি এর মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। বিগত সময়ে নাস্তিকরা যে চক্রান্ত করেছে আল্লাহর রহমতে কখনও তা বাস্তবায়ন হয়নি। আজ দেশে অন্তর্বর্তী সরকার, তাদের মাধ্যমে এমন হীন চিন্তা বাস্তবায়ন করবে- কিন্তু তারা তো জানে এটার বাস্তবায়ন সম্ভব নয়।'

সেমিনারে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ইসলামি আন্দোলন এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, 'এই রিপোর্ট সম্পূর্ণ সরাসরি শরীয়াহ বিরোধী। যা কুরআনের ১৫টি আয়াতের সম্পূর্ণ বিরোধী। যারা এই সুপারিশ করেছে তারা কুরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।'

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, 'যারা এই প্রতিবেদন করেছে তারা সেখানে কোন ইনক্লুসিভিটি রাখেনি। ভিক্ষাবৃত্তি যেমন পেশা হতে পারে না, তেমনি পতিতাবৃত্তি কোন পেশা হতে পারে না। এটিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে নারী জাতির অবমাননা করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

জামায়াতের আমির / ডা. শফিকুর রহমান / নারী সংস্কার কমিশন / প্রত্যাখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ‘সত্য-মিথ্যা’ নিয়ে সংসদে বিতর্ক: বিরোধীদলীয় নেতার বক্তব্য ‘এক্সপাঞ্জ’ করার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জনগণকে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করব, আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধীদলীয় নেতা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net