Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
কেন ভারতে এই কৃষক আন্দোলন?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 December, 2020, 05:50 pm
Last modified: 06 December, 2020, 05:51 pm

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

কেন ভারতে এই কৃষক আন্দোলন?

 ৮ ডিসেম্বর পুরো ভারত জুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন কৃষক নেতারা । সরকার এ ‘কালো আইন’ বাতিল না করলে ভারতের সব মহাসড়কের সবগুলো টোল গেট দখল করার কথা জানিয়েছেন তারা। 
টিবিএস ডেস্ক
06 December, 2020, 05:50 pm
Last modified: 06 December, 2020, 05:51 pm
ছবি: এএফপি

গত সেপ্টেম্বরে ভারতের কৃষিখাত সংস্কারের লক্ষ্যে তিনটি কৃষি আইন পাস হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন নতুন আইনের মাধ্যমের মধ্যসত্ত্বভোগীদের অত্যাচার থেকে মুক্তি পাবে কৃষকরা। 

তবে কৃষকরা মনে করছেন নতুন এই আইনের ফলে তাদের লাভের চেয়ে ক্ষতিই বেশি। এই আইনের কারণে বড় প্রতিষ্ঠানগুলোই লাভবান হবে এমন আশঙ্কা থেকেই রাস্তায় নেমে এসেছেন তারা।

এরফলে শুরু হয়েছে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় কৃষক বিদ্রোহ। গত সপ্তাহে ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব ও হরিয়ানা প্রদেশের হাজার হাজার কৃষক জড়ো হয়েছেন রাজধানী দিল্লিতে। দিল্লিতে প্রবেশের আগেই শহরের সীমান্তে পুলিশি বাঁধার মুখে পড়েন তারা। গত দশদিন ধরে দিল্লির সাথে পাঞ্জাব ও হারিয়ানার সংযোগ অচল করে রেখেছেন তারা। 

ছবি: আনুশ্রি ফাদনাভিস/রয়টার্স

বিতর্কিত আইন

নতুন এ আইনে কৃষিপণ্য বিক্রি, গুদামজাতকরণ ও মূল্য নির্ধারণ নীতিতে পরিবর্তন এসেছে। বর্তমানে সরকার নির্ধারিত বাজার (মান্দিস) ছাড়াও বেসরকারি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন কৃষকরা। ভারতে এ পদ্ধতি 'কন্টাক্ট ফার্মিং' হিসেবে পরিচিত। এছাড়া নতুনে আইনে ব্যবসায়ীদের পণ্য মজুদের অনুমতিও দেয়া হয়েছে। এরফলে মহামারির সময় ছাড়াও বিভিন্ন সময়ে পণ্য মজুদ করে লাভবান হবেন ব্যবসায়ীরাই। ইতোপূর্বে ভারতের কৃষি আইনে পণ্য মজুদ করা অপরাধ হিসেবে গণ্য হতো। 

নতুন আইনের সমস্যা 

নতুন আইনের ব্যাপারে কৃষকদের অভিযোগের মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হলো এ আইনের মাধ্যমে তাদের রক্ষাকবচ কেড়ে নেয়া হয়েছে। ভারতের মোট কৃষিজমির ৮৬ শতাংশই ক্ষুদ্র কৃষকদের। তাদের জমির পরিমাণ ২ হেক্টরেরও কম। বড় প্রতিষ্ঠানগুলোর সাথে দরদাম করে ন্যায্য মূল্য পাবেন না তারা এমনটাই আশঙ্কা তাদের। পাঞ্জাবের কৃষক রাশপিন্দর সিং আল-জাজিরাকে জানান, "সরকার আমাদের বড় প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি করে করুণার পাত্র বানিয়েছে। বড় প্রতিষ্ঠানগুলর সাথে দরদাম করে কৃষকরা ন্যায্য মূল্য পাবে এ চিন্তা একেবারেই অমূলক।" 

আইনের সহায়তাও থাকবে না 

নতুন এ আইনের ফলে সমস্যা সমাধানে কৃষকরা সমঝোতা বোর্ড গঠনের দাবী জানাতে পারবেন মাত্র। এ আইনের কারণে সমস্যা নিয়ে আদালতে যাওয়ার সুযোগও থাকছে না।
এছাড়াও নতুন আইনের অধীনে কৃষকদের সাথে চুক্তির ক্ষেত্রে এমনকি লিখিত চুক্তিও বাধ্যতামূলক নয়। ফলে চুক্তির শর্ত লঙ্ঘন হলেও আদালতে প্রমাণ করার সুযোগও থাকবে না এক্ষেত্রে। বড় প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করার অন্যান্য সমস্যা তো আছেই। সার ও বীজের মতো কৃষিপণ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিক্রি করায় প্রতিবছর বর্ধিত দাম পরিশোধ করতে হয় কৃষকদের। 

ট্রাক্টরে করে দিল্লীতে এসছেন কৃষকরা। ছবি: আদনান আবিদি/রয়টার্স

নির্ধারিত মূল্য

নতুন এ আইনের আওতায় কৃষিপণ্যের মূল্যও নির্ধারিত থাকবে না। কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্যও (এমএসপি) বিলুপ্ত হয়ে যাবে এমন আশঙ্কা করছেন কৃষকরা। ফলে নির্দিষ্ট যেসব কৃষিপণ্যে এমএসপি আছে সেসব কৃষকদের জন্য বিরাট ক্ষতি বয়ে আনবে এ আইন। 

ভারত সরকারের অবস্থান

নতুন আইনের কারণে কৃষকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে গুজব ছড়িয়ে কৃষকদের উত্তেজিত করার জন্য বিরোধী দলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। "কৃষকদের কথা চিন্তা করেই নতুন কৃষি আইন প্রণয়ন করা হয়েছে। সামনের দিনগুলোতেই আমরা এর সুফল দেখতে পাবো।"

আন্দোলনের বর্তমান অবস্থা 

গত বৃহস্পতিবার সরকারের সাথে বৈঠকে কৃষক নেতারা তাদের দাবী-দাওয়া তুলে ধরেন। তবে ব্যর্থ হয়েছে দীর্ঘ এ আলোচনাও। শনিবার কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং-এর সাথে আলোচনায় বসেন ৩৫ জন কৃষক নেতা। 

নতুন আইনের মূল্য নির্ধারণ সংক্রান্ত নীতি সংশোধনের প্রস্তাব ফিরিয়ে দেন তারা। সম্পূর্ন আইন বাতিলের পক্ষেই তাদের দাবী জানিয়ে এসেছেন কৃষক নেতারা। 

ছবি: আদনান আবিদি/রয়টার্স

কৃষক ইউনিয়নের এক নেতা ডিপিএ নিউজ এজেন্সি-কে বলেন, "তারা আমাদের কিছু ধারা সংশোধনের প্রস্তাব দিয়েছে। তবে আমরা সম্পূর্ন আইন বাতিল চাই। নতুন আইন প্রণয়ন করতে হলে কৃষকদের সংগঠনগুলোর সাথে আলোচনা করেই করতে হবে।"

শনিবার আলোচনার পর কৃষক নেতারা জানিয়েছেন দিল্লির চারপাশের সীমান্ত অবরুদ্ধ করে আন্দোলন আরও জোরদার করতে প্রস্তুত তারা। সেইসাথে ৮ ডিসেম্বর পুরো ভারত জুড়ে বিক্ষোভের ঘোষণা দেন । সরকার এ 'কালো আইন' বাতিল না করলে ভারতের সব মহাসড়কের সবগুলো টোল গেট দখল করার কথা জানিয়েছেন তারা। 

আন্দোলনের সাথে জড়িত একজন কৃষক গত শনিবার এনডিটিভি-কে জানিয়েছেন, ভারতের আগামী প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত তারা। প্রয়োজন হলে এরপরও আন্দোলন চালিয়ে যাবার প্রস্তুতি নেবেন তারা। 

  • সূত্র: আল জাজিরা 

Related Topics

টপ নিউজ

ভারত / কৃষক বিদ্রোহ / কালো আইন / কৃষি আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net