Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ফিটনেস টেস্টে পাস মাশরাফি

খেলা

টিবিএস রিপোর্ট
06 December, 2020, 01:50 pm
Last modified: 06 December, 2020, 02:00 pm

Related News

  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 
  • যারা বাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
  • নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর, আগুন
  • নির্বাচনের মাঠে তারকাদের কে জিতলেন কে হারলেন

ফিটনেস টেস্টে পাস মাশরাফি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের একাধিক দল আগ্রহ প্রকাশ করায় লটারিতে মাশরাফির দল চূড়ান্ত হবে। তবে এরআগে ফিটনেস পরীক্ষায় পাস করার একটা বাধ্যবাধকতা ছিল। সেই পরীক্ষা উতড়ে গেছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
06 December, 2020, 01:50 pm
Last modified: 06 December, 2020, 02:00 pm
প্রস্ততি ও ফিটনেসে ঘাটতি থাকায় প্রিমিয়ার লিগের শুরু থেকে খেলবেন না মাশরাফি। ছবি: বিসিবি

পাঁচ দলের টুর্নামেন্ট, এর মধ্যে চারটি দল মাশরাফি বিন মুর্তজাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। একাধিক দল আগ্রহ প্রকাশ করায় লটারিতে মাশরাফির দল চূড়ান্ত হবে। তবে এরআগে ফিটনেস পরীক্ষায় পাস করার একটা বাধ্যবাধকতা ছিল। সেই পরীক্ষা উতড়ে গেছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে বিসিবির আয়োজনে রোববার সকালে ফিটনেস পরীক্ষা দিয়েছেন মাশরাফি। ফিটনেস পরীক্ষায় ভালোভাবেই পাস করেছেন অভিজ্ঞ এই পেসার। মাশরাফি নিজেই বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন। বিসিবির ফিটনেস ট্রেইনার তুষার কান্তি হাওলাদারও একই কথা জানিয়েছেন। কেউ-ই স্কোরের বিষয় নিয়ে কথা বলেননি।

এ বিষয়ে মাশরাফি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ফিটনেসের অবস্থা বেশ ভালোই আছে। আজ সকালে বিসিবির আয়োজনে ফিটনেস টেস্ট টেস্ট দিয়েছি। ফিটনেস টেস্টে পাস করেছি। পরের ধাপ হিসেবে করোনা পরীক্ষার নমুনাও দিয়েছি আজ। কালই ফল পাওয়া যাবে। এরপর বিসিবির নিয়ম অনুযায়ী আমার দল চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে।'

তুষার কান্তি বলেন, 'আজ সকালে ফিটনেস টেস্ট দিয়েছেন মাশরাফি। টুর্নামেন্টে খেলতে তার আর কোনো বাঁধা নেই। যথেষ্ট ভালো মানে হয়েছে তার ফিটনেস। ম্যাচ ফিটনেস তো ভিন্ন কিছু। আমার মনে হয়েছে কোনো সমস্যা নেই। তবে মাশরাফির দল কী প্রক্রিয়ায় চূড়ান্ত হবে, তা বিসিবি নির্ধারণ করবে।'

হ্যামস্ট্রিংয়ের চোট থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফির। তবে বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের খেলার পথ খোলা রেখেছিল বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, চাইলে ড্রাফটের বাইরে থেকে কোনো দল তাকে দলে নিতে পারবে। একাদিক দল আগ্রহ প্রকাশ করলে তখন লটারি করা হবে। 

দীর্ঘদিন পর অনুশীলন করতে মিরপুরে পা রাখতেই মাশরাফির দিকে হাত বাড়ায় কয়েকটি দল। তাকে দলে নিতে প্রথম দল হিসেবে বিসিবির কাছে আবেদন করে ফরচুন বরিশাল। এরপর আবেদন করে জেমকন খুলনা। শনিবার মিনিস্টার গ্রুপ রাজশাহী মাশরাফিকে দলে নিতে বিসিবি বরাবর আবেদন করেছে। চতুর্থ দল হিসেবে বেক্সিমকো ঢাকাও সাবেক ওয়ানডে অধিনায়ককে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে। 

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / ফিটনেস টেস্ট / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 
  • যারা বাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
  • নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর, আগুন
  • নির্বাচনের মাঠে তারকাদের কে জিতলেন কে হারলেন

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net