Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আগামী অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি কমে ৫.২ শতাংশে নামবে, জিডিপি বাড়বে ৬.৫ শতাংশ: আইএমএফ

অর্থনীতি

এম সামিন সাজিদ নহর
22 April, 2025, 08:50 pm
Last modified: 23 April, 2025, 02:24 pm

Related News

  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে

আগামী অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি কমে ৫.২ শতাংশে নামবে, জিডিপি বাড়বে ৬.৫ শতাংশ: আইএমএফ

আজ (২২ এপ্রিল) প্রকাশিত আইএমএফ-এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এর সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ১০ শতাংশে পৌঁছালেও— আগামী অর্থবছরে তা কমে ৫.২ শতাংশে নেমে আসবে।
এম সামিন সাজিদ নহর
22 April, 2025, 08:50 pm
Last modified: 23 April, 2025, 02:24 pm
ছবি: সংগৃহীত

চলতি ২০২৪-২৫ অর্থবছরে  বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৮ শতাংশে অপরিবর্তিত রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), যা তাদের গত ডিসেম্বরের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অবশ্য সামনের সময়কে আরও ইতিবাচক দেখছে সংস্থাটি। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

আজ (২২ এপ্রিল) প্রকাশিত আইএমএফ-এর 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক'-এর সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ১০ শতাংশে পৌঁছালেও— আগামী অর্থবছরে তা কমে ৫.২ শতাংশে নেমে আসবে।

২০২৪-২৫ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস গত ডিসেম্বরে প্রকাশিত ১১ শতাংশের তুলনায় কমানো হয়েছে।

আইএমএফ-এর এই পূর্বাভাসের আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)'-এ জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতি চলতি অর্থবছরে মাত্র ৩.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ৫.১ শতাংশে পৌঁছাবে।

এডিবি আরও জানিয়েছে, বাংলাদেশের ১২ মাসের গড় মূল্যস্ফীতি ২০২৪-২৫ অর্থবছরে আরও বেড়ে ১০.২ শতাংশে পৌঁছাতে পারে, যা পরবর্তী অর্থবছরে কমে ৮ শতাংশে নামবে।

ম্যানিলাভিত্তিক সংস্থাটি বলেছে, বাজারে পর্যাপ্ত প্রতিযোগিতার অভাব, নীতিগত দুর্বলতা, তথ্যের ঘাটতি, সরবরাহ চেইনে সীমাবদ্ধতা এবং টাকার অবমূল্যায়নের কারণে পাইকারী বাজারের অদক্ষতা দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে আরও জটিল করে তুলছে।

গত বছরের ডিসেম্বর মাসে সরকার চলতি অর্থবছরের জন্য দেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫.২৫ শতাংশ নির্ধারণ করে। চলমান আর্থিক সংকট, ব্যবসায় স্থবিরতা এবং সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে এই সংশোধন করা হয়।

Related Topics

টপ নিউজ

অর্থনৈতিক প্রবৃদ্ধি / মূল্যস্ফীতি / আইএমএফ / পূর্বাভাস / ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার
  • ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন অর্থনীতিতে আস্থার চরম ধস প্রকাশ পেল জরিপে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net