Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
শুল্ক ইস্যুতে কেন পিছু হটছে না বেইজিং

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 April, 2025, 10:30 am
Last modified: 12 April, 2025, 10:30 am

Related News

  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

শুল্ক ইস্যুতে কেন পিছু হটছে না বেইজিং

শুল্ক যুদ্ধ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে চীনের বিপুল পরিমাণে রপ্তানি থাকলেও, সেটি দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ২ শতাংশের সমান ছিল।
টিবিএস ডেস্ক
12 April, 2025, 10:30 am
Last modified: 12 April, 2025, 10:30 am
ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে বেইজিং পিছু হটছে না, কারণ চীন মনে করে তা করার প্রয়োজন নেই। চীনা নেতারা জানিয়েছেন, তারা কোনো 'জুলুমবাজের' কাছে মাথা নত করতে রাজি নয়, এবং চীনের সামর্থ্য পৃথিবীর অন্য কোনো দেশের চেয়ে অনেক বেশি। খবর বিবিসি'র।

শুল্ক যুদ্ধ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে চীনের বিপুল পরিমাণে রপ্তানি থাকলেও, সেটি দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ২ শতাংশের সমান ছিল।

তবে এটাও স্পষ্ট, চীনের কমিউনিস্ট পার্টি এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চাইবে না, যখন তারা নিজেরাই দীর্ঘদিনের রিয়েল এস্টেট সংকট, অতিরঞ্জিত আঞ্চলিক ঋণ এবং দীর্ঘস্থায়ী যুব বেকারত্বের মতো বড় অর্থনৈতিক সমস্যাগুলো সামাল দিতে হিমশিম খাচ্ছে।

তবে, সরকার জনগণকে জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করতে সক্ষম। চীন জানে, তাদের আরোপিত শুল্কও যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের ক্ষতিগ্রস্ত করবে।

ট্রাম্প তার সমর্থকদের বলছেন, শুল্ক আরোপ করে চীনকে সহজেই মাথা নত করানো যাবে। কিন্তু এটি চূড়ান্তভাবে বিভ্রান্তিকর প্রমাণিত হয়েছে। বেইজিং সহজে আত্মসমর্পণ করবে না।

চীনের নেতা শি জিনপিং শুক্রবার দেশটিতে সফররত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে বলেন, তার দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের উচিত ট্রাম্প প্রশাসনের 'একতরফা দমনমূলক আচরণের' বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলা।

জবাবে সানচেজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উত্তেজনা যেন ইউরোপের সঙ্গে চীনের সহযোগিতাকে ব্যাহত না করে।

বেইজিংয়ে তাদের বৈঠকের কয়েক ঘণ্টা পরই চীন আবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ায়। যদিও তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র পরবর্তীতে আরও শুল্ক বাড়ালেও চীন তার জবাবে আর নতুন কোনো পদক্ষেপ নেবে না।

আগামী সপ্তাহে শি জিনপিং মালয়েশিয়া, ভিয়েতনাম এবং কম্বোডিয়া সফরে যাবেন। এই দেশগুলো ট্রাম্পের শুল্কনীতির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের মন্ত্রীরা ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা চালিয়েছেন।

এর পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের কথাবার্তা চলছে বলেও জানা গেছে। সেখানে চীনা গাড়ির ওপর ইউরোপীয় শুল্ক তুলে দিয়ে তার বদলে ন্যূনতম মূল্য নির্ধারণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে, যাতে নতুন করে 'ডাম্পিং' ঠেকানো যায়।

সংক্ষেপে বললে, যেদিকেই তাকানো হোক না কেন, দেখা যাবে চীনের সামনে বিকল্পের অভাব নেই।

বিশ্লেষকদের মতে, দুই পরাশক্তির শুল্ক বাড়ানোর আর কোনো প্রভাব নেই, কারণ তারা এমন পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে তাদের মধ্যে অধিকাংশ বাণিজ্য বন্ধ হয়ে গেছে। ফলে এখন দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ অনেকটাই প্রতীকী রূপ নিয়েছে।

গত দুই দিন ধরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যমে মাও সে তুং-এর ছবি প্রকাশ করছেন। এছাড়া, কোরীয় যুদ্ধকালীন একটি ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়েছে। সেখানে মাও যুক্তরাষ্ট্রকে বলেছিলেন, 'এই যুদ্ধ যত দিনই চলুক না কেন, আমরা কখনোই মাথা নত করব না।'

এই ভিডিওতে মাও নিং নিজেই মন্তব্য করে লিখেছেন, 'আমরা চীনা। উসকানিকে ভয় পাই না। আমরা পিছু হটব না।'

চীন সরকার যখন চেয়ারম্যান মাওকে সামনে আনে, তখন বোঝা যায় যে তারা সত্যিই এবার কঠোর অবস্থানে যাচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

শুল্ক / শুল্ক যুদ্ধ / চীন / বেইজিং / শি জিনপিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net