Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
যার মাথা থেকে এলো ফ্যাসিবাদ

ফিচার

রাফিয়া মাহমুদ
29 November, 2020, 01:55 pm
Last modified: 30 November, 2020, 02:26 pm

Related News

  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস

যার মাথা থেকে এলো ফ্যাসিবাদ

পারেতো ছিলেন দার্শনিক নীৎসে ও নিক্কোলো মাকিয়াভেল্লির অনুরাগী। তাই ফ্যাসিবাদ নামক রাজনৈতিক মতবাদটি তিনি তৈরি করেছিলেন এ দুজন দার্শনিকের নীতির ওপর ভিত্তি করেই।
রাফিয়া মাহমুদ
29 November, 2020, 01:55 pm
Last modified: 30 November, 2020, 02:26 pm
ভিলফ্রেদো পারেতো। প্রতিকৃতি: সংগৃহীত

ফ্যাসিবাদের জনক ইতালির বেনিতো মুসোলিনি- এ কথা সকলের জানা। ১৯১৯ সালে মুসোলিনি ফ্যাসিস্ট পার্টির ভিত্তি স্থাপন করলেও ফ্যাসিবাদের প্রবর্তক কিন্তু তিনি নন; এর প্রবর্তক বা আবিষ্কর্তা ভিলফ্রেদো পারেতো (১৮৪৮-১৯২৩)।

পারেতো ছিলেন দার্শনিক নীৎসে ও নিক্কোলো মাকিয়াভেল্লির অনুরাগী। তাই ফ্যাসিবাদ নামক রাজনৈতিক মতবাদটি তিনি তৈরি করেছিলেন এ দুজন দার্শনিকের নীতির ওপর ভিত্তি করেই।

সাবালক হয়ে তিনি যখন রাজনীতিতে অংশ নিতে শুরু করেন, ঠিক তখনই হোঁচট খান নিজ আদর্শের কাছে। কারণ তার মুক্ত বাণিজ্যিক নীতি ও উদার বিচার ব্যবস্থা সরকারি মহল পছন্দ করেনি। এমনকি তার বাবাও ছিলেন মানবতাবাদী। আর সেজন্য একবার ইতালি ছাড়তে বাধ্য হয়েছিলেন তারা।

তাকে যেন এই আঘাত আর সহ্য করতে না হয়, তাই তিনি সিদ্ধান্ত নিলেন দুর্বল নয়, সবলদের মতো জীবন পার করবেন। তিনি বুঝতে পেরেছিলেন, মিথ্যার এই দুনিয়ায় ভালোভাবে টিকে থাকতে হলে তাকে নিতে হবে মিথ্যা ও অন্যায়ের আশ্রয়। তাই মানবতার আদর্শ ছেড়ে পারেতো হয়ে উঠলেন শক্তির পূজারি। নিজেকে এতটাই বদলে ফেলেছিলেন, মানবতাবাদ, উদারনীতি ও সমাজবাদের চরম বিরোধিতা শুরু করেন।

বেনিতো মুসোলিনি

পারেতোর এই নেতিবাচক তত্ত্বকে মুসোলিনি গ্রহণ করেন তার ফ্যাসিস্ট পার্টির মুখ্য কর্মসূচী রূপে।

সমাজের সর্বোৎকৃষ্ট রূপ কী হতে পারে? 

এমন প্রশ্নের জবাবে পারেতোর উত্তর ছিল, 'সমাজের সেই রূপ, যা আমার চিন্তাধারার পক্ষে সবচেয়ে অনুকূল।'

তার মতে ,সামাজিক ব্যবস্থার মূল হবে জন্ম-নায়কের সিদ্ধান্ত।তিনি আরও বিশ্বাস করতেন, প্রত্যেক সমাজেই জন্মগত প্রতিভা নিয়ে কোনো না কোনো ব্যক্তি জন্মায়, যার সবরকম প্রতিভা, সাহস ও যোগ্যতা থাকে।

তিনি মনে করতেন, জন্ম-নায়কের সবধরনের ক্ষমতাই থাকে, শুধু একটি জিনিস তিনি তৈরি করতে পারেন না। সেটা হলো, তার নিজের মতো একজনকে জন্ম দেওয়া।

প্লেটোর মতো তিনিও প্রত্যেক প্রজন্মের ভিন্ন ভিন্ন শ্রেণি থেকে জন্ম-নায়ক স্থির করার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করতেন, সমাজ পরিচালনার ভার এই নায়কদের হাতেই থাকা উচিত। আর এজন্য জনতার মত প্রকাশ, চিন্তা করা, কোনো কিছু করার স্বাধীনতা না থাকাই সমাজের পক্ষে মঙ্গলজনক।

তিনি বিশ্বাস করতেন, জনতার কাজ হবে শুধু নায়কের অনুগামী হওয়া।

বিপ্লব সম্বন্ধে পারেতোর মতাদর্শ ছিল, যখন নিম্নবর্গের মাঝে অধিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তির আধিক্য এবং উচ্চবর্গের মধ্যে যোগ্যতাসম্পন্ন লোকের অভাব দেখা দেয়, তখন সমাজে বিপ্লব জন্ম নেয়। আর এই বিপ্লব ঠেকানোর উপায় হলো, মাঝে মধ্যে নিম্নবর্গের লোকদের উচ্চবর্গের সঙ্গে অন্তর্ভুক্ত করে নেওয়া। তা না হলে সমাজে স্থান নিবে সাম্য ও মৈত্রীর পক্ষে   বিপ্লব। কিন্তু বিশ্বমৈত্রী, সাম্য- এসব ধারণা  ফ্যাসিস্ট রাষ্ট্রের পক্ষে দুর্বলতা। অপরদিকে, ধোঁকাবাজি , মিথ্যাচার, বিশ্বাসঘাতকতা ফ্যাসিস্ট রাষ্ট্রের জন্য অপরিহার্য গুণ।

ভিলফ্রেদো পারেতো

প্রফেসর অয়েলসোয়ার্থ ফাবিশের কথায়, 'পারেতো সদাচারের নামকেও সাদা চোখে দেখতে পারতেন না। সত্য, ন্যায়, জনমত তার কাছে ছিল ঘৃণার বস্তু।'

পারেতো ছিলেন ইঞ্জিনিয়ার ও গণিতজ্ঞ। তিনি সুজারল্যান্ডের লুজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বেনিতো মুসোলিনি ছিলেন তার অন্যতন ছাত্র। ১৯২২ সালে মুসোলিনি যখন ইতালির রাষ্ট্র ক্ষমতা দখল করেন, পারেতোকে তিনি একটি উচ্চপদ দেন। কিন্তু তার পরের বছরই মৃত্যুবরণ করায় পারেতো আর ফ্যাসিস্ট মতাদর্শের দেশ ইতালির সেবা করে যেতে পারেননি!

নিজের আবিষ্কারের প্রতিফলন দেখে যাওয়ার সৌভাগ্য হয়নি ফ্যাসিবাদ প্রবর্তক ভিলফ্রেদো পারেতোর।

  • সূত্র: রাহুল সংস্কৃতায়নের 'মানব সমাজ' গ্রন্থ

Related Topics

টপ নিউজ

ভিলফ্রেদো পারেতো / বেনিতো মুসোলিনি / ইতালি / ফ্যাসিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net