Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
রেলের ঈদ যাত্রার প্রথম দিনে: কমলাপুরে বাড়ি ফেরা মানুষের ভিড়

বাংলাদেশ

মোঃ ফয়সাল আহমেদ
24 March, 2025, 01:45 pm
Last modified: 24 March, 2025, 01:47 pm

Related News

  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী
  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

রেলের ঈদ যাত্রার প্রথম দিনে: কমলাপুরে বাড়ি ফেরা মানুষের ভিড়

মোঃ ফয়সাল আহমেদ
24 March, 2025, 01:45 pm
Last modified: 24 March, 2025, 01:47 pm
ছবি: টিবিএস

ট্রেনের ঈদ যাত্রা শুরু হলো আজ সোমবার (২৪ মার্চ) থেকে। এদিন সকাল ৬টা থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন হতে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে ঈদ যাত্রা শুরু হয়।

সকালে স্বাভাবিক অবস্থা থাকলেও বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। 

সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক জটলা। এবারও বিগত দিনের মতো টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই ভিড় থাকলেও প্ল্যাটফর্মে অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা। খুব বেশি ঝামেলা ছাড়াই ভালোভাবে ট্রেনে উঠতেও পারছেন তারা।

জামালপুর এক্সপ্রেসের যাত্রী শাহান আরা বলেন, 'শেষের দিকে ভিড় হতে পারে, এজন্য বাচ্চাকাচ্চা ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে আগেভাগেই চলে যাচ্ছি। আজকেও ভিড় আছে কিছুটা, তবে সেটা খুব সমস্যা তৈরি করছে না। যেহেতু টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না, এজন্য যাত্রী ছাড়া অন্য কোনো বাড়তি লোকজন নেই। আমার আগেও যারা গিয়েছেন, তারাও ভালোভাবে ট্রেনে উঠতে পেরেছেন।'

একই ট্রেনের যাত্রী জাহাঙ্গীর আলমের পরিবার। তিনি বলেন, 'দু-একদিন পরেই ট্রেনে ব্যাপক ভিড় হবে। ফলে আগেভাগেই পরিবারকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমি শেষ সময়ে কোনো না কোনোভাবে যেতেই পারব। তবে পরিবারের সবাই স্বস্তিতে যাক, এজন্য ব্যবস্থা করা।'

ছবি: টিবিএস

এদিকে টিকিটবিহীন যাত্রী বা কোনো অনাকাঙ্ক্ষিত লোক যাতে প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে, সেজন্য কমলাপুর স্টেশনে তিন স্তরের চেকিং হচ্ছে। 

প্রথমে পার্কিং এরিয়ায় টিকিট চেকিং করা হয়। টিকিট ছাড়া যদি কেউ চলে আসে, সেক্ষেত্রে স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে।  দ্বিতীয় চেকিং হচ্ছে টিকিট কাউন্টারগুলোর সামনে। আর সর্বশেষ চেকিং হয় প্ল্যাটফর্মে ঢোকার আগে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রেলস্টেশনে পুলিশ, র‌্যাব ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন।

ঈদযাত্রা নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, 'আজ থেকেই ট্রেনে ঈদের যাত্রা শুরু হলো। স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রীর চাপ বেশি। তবে ঈদ যাত্রা স্বস্তিদায়ক, নিরাপদ এবং যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের সার্বিক ব্যবস্থা নেওয়া আছে।'

তিনি জানান, আজ সারা দিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।

Related Topics

টপ নিউজ

ঈদ যাত্রা / ঈদযাত্রা / ট্রেন / রেলওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী
  • ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, যাত্রীদের চাপে বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থা
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net