Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক

রয়টার্স
21 March, 2025, 12:00 pm
Last modified: 21 March, 2025, 12:02 pm

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

নেতানিয়াহু এই সপ্তাহে জানিয়েছিলেন, তিনি দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রনেন বারের প্রতি আস্থা হারিয়েছেন।
রয়টার্স
21 March, 2025, 12:00 pm
Last modified: 21 March, 2025, 12:02 pm
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং শিন বেতের প্রধান রনেন বার (ডানে)। ছবি: রয়টার্স

ইসরায়েলি মন্ত্রিসভা শুক্রবার দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে ১০ এপ্রিল থেকে বরখাস্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে। এ পদক্ষেপের বিরুদ্ধে তিন দিন ধরে ইসরায়েলে চলমান বিক্ষোভের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নেতানিয়াহু এই সপ্তাহে জানিয়েছিলেন, তিনি রনেন বারের প্রতি আস্থা হারিয়েছেন। তিনি তাকে বরখাস্ত করতে চান। রনেন বার ২০২১ সাল থেকে শিন বেতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বার মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি। তবে মন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, নিয়ম মেনে তাকে বরখাস্ত করা হয়নি এবং তার অপসারণ ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে হয়েছে।

বৃহস্পতিবার রাতে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভের সময় পুলিশ জলকামান ছোড়ে এবং অনেককে আটক করে। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন বিক্ষোভকারী নিরাপত্তা প্রাচীর ভেঙে প্রবেশ করার চেষ্টা করেছিল।

গত তিন দিনে বারকে বরখাস্ত করার প্রতিবাদে বিক্ষোভকারীরা গাজা যুদ্ধ পুনরায় শুরুর সিদ্ধান্তে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে যুক্ত হয়েছেন।

৫৯ বছর বয়সী রিনাত হাদাশি জেরুজালেমে বলেন, 'আমরা খুবই উদ্বিগ্ন কারণ আমাদের দেশ একটি স্বৈরশাসনে পরিণত হচ্ছে। তারা আমাদের বন্দীদের ত্যাগ করেছে, তারা দেশের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উপেক্ষা করছে।'

এই সিদ্ধান্তটি বার এবং নেতানিয়াহুর মধ্যে কয়েক মাসের উত্তেজনার পর নেওয়া হয়। নেতানিয়াহুর দপ্তরের কিছু সহযোগীর বিরুদ্ধে কাতারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে একটি দুর্নীতি তদন্তের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে উৎখাত করার চেষ্টা হিসেবে অস্বীকার করেছেন। তবে তার সমালোচকরা তার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তিনি ইসরায়েলের গণতন্ত্রের ভিত্তি তৈরি করা প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার জন্য বারকে অপসারণ করার চেষ্টা করছেন।

সরকারের কাছে পাঠানো চিঠিতে বার বলেছেন, তাকে বরখাস্ত করার সিদ্ধান্তটি 'স্বার্থের সংঘর্ষে ভরা' এবং 'ভিন্ন, অযৌক্তিক এবং গ্রহণযোগ্য নয় এমন উদ্দেশ্য থেকে নেওয়া হয়েছে'।

তিনি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ ঠেকাতে গোয়েন্দা ত্রুটির জন্য দায় নিয়ে তিনি পদত্যাগ করতে চান।

গভীর বিভাজন

বৃহস্পতিবারের বিক্ষোভ ইঙ্গিত দেয়, নেতানিয়াহু ২০২২ সালে ডানপন্থি জোটের নেতা হিসেবে ক্ষমতায় ফিরে আসার পর থেকে বিভাজন আরও গভীর হয়েছে।

গাজায় যুদ্ধ শুরুর আগেই বহু ইসরায়েলি সরকারের বিচারব্যবস্থার ক্ষমতা সীমিত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন। সমালোচকরা এটিকে ইসরায়েলি গণতন্ত্রের ওপর আক্রমণ হিসেবে দেখলেও, সরকার এর পক্ষ নিয়ে বলেছিল, এটি বিচারব্যবস্থার অতিরিক্ত ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য জরুরি ছিল।

বৃহস্পতিবার দেশটির বিরোধী নেতা ইয়ার গোলান বিক্ষোভকারীদের ধাক্কা খেয়ে পড়ে যান। বিরোধী রাজনীতিবিদরা প্রতিবাদ জানিয়ে বিষয়টি তদন্তের দাবি করেছেন।

সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, 'নিয়ন্ত্রণ হারানো একটি কট্টর সরকার'এর তৈরি করা বিভাজন থেকে এসব সংঘর্ষ  হয়েছে।

যখন মন্ত্রীসভায় বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হচ্ছিল, তখন তেল আবিবে বিক্ষোভকারীরা কিরিয়া সামরিক সদর দপ্তরের বাইরে জড়ো হন।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হামাসের হাতে বন্দী হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা নিয়মিত বিক্ষোভ করছেন, কখনো সরকারের সমালোচনা করেছেন।

ইসরায়েলে আবারও গাজায় অভিযান শুরু করায় ৫৯ জন ইসরায়েলি জিম্মির ভাগ্য এখন অনিশ্চিত। বিক্ষোভকারীরা বলছেন, যুদ্ধের পুনরাবৃত্তি হলে জিম্মিরা হয়ত মারাত্মকভাবে আহত বা নিহত হতে পারেন।

জিম্মি ব্যক্তিদের পরিবারের প্রতিনিধিত্বকারী গ্রুপ হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে বলেছে, 'এটি এমন পরিণতি নয় যা ইসরায়েলি জনগণ মেনে নেবে।' 

 

Related Topics

টপ নিউজ

শিন বেত / ইসরায়েল / নেতানিয়াহু / রনেন বার / বরখাস্ত / গোয়েন্দা সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net