Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
‘অধিনায়কত্বের চাপ মিডিয়ার বানানো’

খেলা

টিবিএস রিপোর্ট
21 November, 2020, 01:50 pm
Last modified: 21 November, 2020, 01:52 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

‘অধিনায়কত্বের চাপ মিডিয়ার বানানো’

মাশরাফি অধিনায়কত্ব ছাড়ার পর বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করে বিসিবি। দলকে নিয়ে মাঠে নামার আগেই সবকিছু স্থবির হয়ে যায়। বিসিবি প্রেসিডেন্টস কাপে নেতৃত্ব দিলেও তামিমকে চৌকস নেতার ভূমিকায় দেখা যায়নি বলে মনে করেন অনেকে।
টিবিএস রিপোর্ট
21 November, 2020, 01:50 pm
Last modified: 21 November, 2020, 01:52 pm

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন নয় মাস হয়ে গেছে, কিন্তু এখনও দলকে নেতৃত্ব দেওয়া হয়নি তামিম ইকবালের। তার অধিনায়কত্ব পাওয়ার কিছুদিন পরই করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়, বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের ক্রিকেট। দীর্ঘ বিরতির পর গত অক্টোবরে মাঠে ফিরেছে ক্রিকেট, অধিনায়ক হয়ে ফিরেছেন তামিম। স্বভাবতই সেটা জাতীয় দলের হয়ে নয়। বিসিবি প্রেসিডেন্টস কাপে একটি দলকে নেতৃত্ব দিয়েছেন বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনার। 

জাতীয় দলের হয়ে সহসাই নেতৃত্ব দেওয়া হচ্ছে না তামিমের। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আনুষ্ঠানিকভাবে ওয়ানডের অধিনায়কত্ব শুরু করবেন তিনি। এরআগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তিনি। অধিনায়কত্বের সফরটা এখনও সেভাবে শুরু হয়নি তার। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে অধিনায়কত্বে চাপ নিয়ে আলোচনা। যে কারণে তামিম বলছেন, এই চাপ সংবাদমাধ্যমের বানানো।

মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব ছাড়ার পর গত ৮ মার্চ বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নিয়ে মাঠে নামার আগেই সবকিছু স্থবির হয়ে যায়। বিসিবি প্রেসিডেন্টস কাপে নেতৃত্ব দিলেও তামিমকে চৌকস নেতার ভূমিকায় দেখা যায়নি বলে মনে করেন অনেকে। যে কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অধিনায়কত্ব করা চাপের হবে কিনা; এমন প্রশ্ন করা হয় তামিমকে।

শনিবার মিরপুরের একাডেমি মাঠে ফরচুন বরিশালের অনুশীলনের পর এমন প্রশ্নে তামিম কিছুটা বিরক্তই হয়েছেন বলে মনে হয়েছে। বাংলাদেশের সফলতম এই ব্যাটসম্যান বলেন, 'আমি তো এখন পর্যন্ত ওই রকম কোনো ম্যাচই খেলিনি। প্রতিযোগিতামূলক ম্যাচ হতে হবে তো। অধিনায়কত্বের চাপ আসলে আপনাদের (সাংবাদিক) বানানো। আমি অধিনায়ক হিসেবে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি।' 

'আমি যেদিন অধিনায়কত্ব পেয়েছি, ওইদিন বলেছি আপনারা অধিনায়কত্ব বিচার করবেন ছয় মাস বা এক বছর পর। সে পৃথিবীর যতো বড় অথবা ছোট নেতাই হোক না কেন। দুই-তিন ম্যাচ পর আপনারা অধিনায়কত্বের চাপ নিয়ে কথা বলা শুরু করেন। একটা বাচ্চা হাঁটতে কিন্তু নয় মাস সময় লাগবে। একদিনে সে না হাঁটলে তো আপনি কিছু বলতে পারেন না। খেলায় আমার অধিনায়কত্ব কতটা প্রভাব ফেলছে, সেটা অন্তত বিশ ম্যাচ পর বিচার করবেন। দুই-তিন ম্যাচ পর সেটা করতে পারেন না।'

সংবাদমাধ্যম এই চাপ তৈরি করলেও তামিম অবশ্য তাতে কান পাতেন না। ভেবেও দেখেন না কী নিয়ে আলোচনা হচ্ছে। তামিম বলেন, 'আমার কোনো সমস্যা হয় না। আমি ওটা নিয়ে এতো চিন্তাও করি না।  ছোটবেলা থেকেই স্বপ্ন দেখিনি এই দেশের অধিনায়কত্ব করার, এটা আমি অনেকবারই বলেছি। এখন সুযোগ এসেছে আমার কাছে। চেষ্টা করব পুরোপুরিভাবে পালন করতে।'

বিচার করার আগে সময় চাইছেন তামিম, 'ভালো হবে নাকি খারাপ হবে, সেটা সময় বলবে। আমি হই বা পরে যে হোক বা আগে যে ছিল, ভালো অধিনায়ক হতে হলে সময় দিতে হবে। দুই-এক সিরিজের পর আপনি যদি মনে করেন যে কাজ হচ্ছে না, এটা আসলে কারও জন্যই ভালো না। আমার জন্য, দলের জন্য, দেশের জন্য, কারও জন্যই না। আমি নিজে অধিনায়ক বলে বলছি না, আমার পরে যে হবে অথবা অন্য ফরম্যাটে যেই অধিনায়ক হোক, তাকে সময় দিতে হবে।'

সময় নিয়ে অধিনায়ক হিসেবে নিজের সর্বোচ্চ চেষ্টা করতে চান তামিম। অবশ্য দলের নেতা হওয়ার জন্য অধিনায়ক হতে হবে বলে মনে করেন না তিনি, 'অধিনায়কের দায়িত্ব অন্যদের চেয়ে বেশি থাকে। সবার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব সবকিছু করার। এরপর দেখতে হবে কী হয়। এটা আমি অধিনায়ক না থাকলেও করি। এটা করতে হলে আমাকে অধিনায়ক হতে হবে, তেমন নয়। আপনি যেকোনো সময় নেতা হতে পারেন। ভালো নেতা হওয়ার জন্য অধিনায়কত্বের দরকার নেই। নেতা হিসেবে আপনাকে কথার চেয়ে বেশি কাজ করতে হবে।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ফরচুন বরিশাল / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net