Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
পদোন্নতিসহ ২ দাবি বাস্তবায়নের আল্টিমেটাম বিশেষজ্ঞ চিকিৎসকদের, নইলে কর্মবিরতির হুঁশিয়ারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 March, 2025, 07:50 pm
Last modified: 03 March, 2025, 07:59 pm

Related News

  • ৬ দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা
  • নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  • আলোচনার জন্য নিজেদের 'দাবি ও আপত্তি' পাকিস্তানকে জানিয়েছে ইরান
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি

পদোন্নতিসহ ২ দাবি বাস্তবায়নের আল্টিমেটাম বিশেষজ্ঞ চিকিৎসকদের, নইলে কর্মবিরতির হুঁশিয়ারি

"সকল মেডিকেল কলেজে ৫০ শতাংশের বেশি শিক্ষকের পদ শূন্য। অথচ আমাদের সাড়ে সাত হাজার যোগ্য প্রার্থী অপেক্ষায় আছে।"
টিবিএস রিপোর্ট
03 March, 2025, 07:50 pm
Last modified: 03 March, 2025, 07:59 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

দ্রুত সময়ের মধ্যে আটকে থাকা পদোন্নতিসহ দুই দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। নতুবা আগামী ৮ মার্চ থেকে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

বাংলাদেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস/বিডিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখা এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

তারা বলেন, পদোন্নতিযোগ্য সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের অতি দ্রুত ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান নিশ্চিত করতে হবে।

এছাড়া, ৩ নম্বর গ্রেডপ্রাপ্ত যোগ্য সবাইকে নির্দিষ্ট সময় পরপর ২য় ও ১ম গ্রেড প্রদান করে তাদের যোগ্য পাওনা দিতে হবে।

সোমবার (৩ মার্চ) তারা জানিয়েছেন, দ্রুত পদোন্নতির ব্যবস্থা না হলে আগামী ৮ মার্চ থেকে তিন দিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।

এরপরও দাবি পূরণ না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতি পালন করা হবে, তবে জরুরি সেবা চালু থাকবে।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পদোন্নতির যোগ্যতার সব শর্ত পূরণ এবং ডিজি অফিস ও মন্ত্রণালয়ে ফাইল বারবার আপডেট করার পরও বছরের পর বছর আমাদের পদোন্নতি আটকে রাখা হচ্ছে।"

তিনি আরও বলেন, "সকল মেডিকেল কলেজে ৫০ শতাংশের বেশি শিক্ষকের পদ শূন্য। অথচ আমাদের সাড়ে সাত হাজার যোগ্য প্রার্থী অপেক্ষায় আছে।"

"গত চার-পাঁচ বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু আমাদের ঘোরাচ্ছে। নতুন সরকার আসার পরও আমরা একাধিকবার দাবি জানিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি।"

শিক্ষক সংকটের কারণে এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বাতিল হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড ফেডারেশন অব মেডিকেল এডুকেশন আমাদের এমবিবিএস ডিগ্রির স্বীকৃতি বাতিল করেছে শুধু শিক্ষক সংকটের কারণে।"

"স্বাস্থ্য মন্ত্রণালয় মেডিকেল কলেজে নতুন ভবন নির্মাণ করেছে, কিন্তু শিক্ষক নিয়োগ দেয়নি। অথচ আমাদের যোগ্য ডাক্তাররা রয়েছেন, কিন্তু মেডিকেল শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।"

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমলারা মরণোত্তর পদোন্নতি পাচ্ছেন, কিন্তু ডাক্তারদের বিষয়ে চরম উদাসীনতা দেখানো হচ্ছে। বারবার এসব বিষয় জানানো হলেও কোনো সমাধান হয়নি।"

"আমরা কর্মবিরতিতে যেতে চাই না, তার আগেই সমস্যার সমাধান চাই," বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

দাবি / বিশেষজ্ঞ চিকিৎসক / চিকিৎসক / আল্টিমেটাম / কর্মবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ৬ দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা
  • নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  • আলোচনার জন্য নিজেদের 'দাবি ও আপত্তি' পাকিস্তানকে জানিয়েছে ইরান
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net