Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
দেশের ধনীরা যাকাত দিলে বছরে ১ লাখ কোটি টাকা আদায় সম্ভব: ধর্ম উপদেষ্টা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 March, 2025, 03:00 pm
Last modified: 02 March, 2025, 05:31 pm

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে

দেশের ধনীরা যাকাত দিলে বছরে ১ লাখ কোটি টাকা আদায় সম্ভব: ধর্ম উপদেষ্টা 

উপদেষ্টা বলেন, যদি সঠিকভাবে যাকাতের অর্থ সংগ্রহ ও বিতরণ করা যায়, তাহলে আগামী ১০ বছরে দেশে গরিব বলে কেউ থাকবে না।
টিবিএস রিপোর্ট
02 March, 2025, 03:00 pm
Last modified: 02 March, 2025, 05:31 pm
ছবি: সংগৃহীত

দেশের সব ধনী যদি যথাযথভাবে যাকাত দেন, তাহলে বছরে এক লাখ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে মাহে রমজান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি সঠিকভাবে যাকাতের অর্থ সংগ্রহ ও বিতরণ করা যায়, তাহলে আগামী ১০ বছরে দেশে গরিব বলে কেউ থাকবে না।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, যারা রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে, তাদের বিচার হওয়া উচিত—সেই ব্যক্তি যেই হোক না কেন।

সরকারি প্রকল্পে অতিরিক্ত ব্যয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কীভাবে একটি বালিশের দাম ২ হাজার ৪০০ টাকা হয়? কীভাবে একটি বিছানার চাদরের দাম ৫৬ হাজার টাকা হয়?

উন্নত বিশ্বের দেশগুলোর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, 'সেসব দেশে মানুষের সম্পদ পড়ে থাকলেও কেউ অপরের অর্থ নিয়ে যায় না। তবে আমাদের বাংলাদেশের চিত্র পুরোপুরি ভিন্ন। সবার আগে আমাদের মাইন্ডসেট বদলানো প্রয়োজন।' 

'টাকা বানানোর মানসিকতা পরিবর্তন করতে হবে। কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে ডাল-ভাত খাওয়াও ভালো', বলেন তিনি। 

রমজান উপলক্ষে ভোক্তা পর্যায়ে ব্যবসায়ীদের পণ্যের দাম সহনীয় রাখারও আহ্বান জানান তিনি। 

এ সময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা সুদ ও ঘুষমুক্ত জীবনযাপনের জন্য সচেষ্ট হোন।'

Related Topics

টপ নিউজ

যাকাত / ধর্ম উপদেষ্টা / রমজান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net