Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
24 February, 2025, 11:40 am
Last modified: 24 February, 2025, 12:04 pm

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশের দাবিতে গত কয়েকদিন ধরেই মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। এরই অংশ হিসাবে শিক্ষার্থীরা আজ সোমবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 
এম. আসাদুজ্জামান সাদ
24 February, 2025, 11:40 am
Last modified: 24 February, 2025, 12:04 pm
ছবি: এম. আসাদুজ্জামান সাদ

গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশন এলাকায় আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে উত্তর বঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

হাইটেক স্টেশনের টিকিট বুকিং কর্মকর্তা মো. আলম বলেন, "জয়দেবপুর-যমুনা রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে মৌচাক স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি থেমে আছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।" 

শিক্ষার্থীরা জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা পরিষদের উত্তর পাশে 'বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি' (বিডিইউ) নামে একটি বিশ্ববিদ্যালয় ছিল। গত ৫ আগস্টের পর দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নাম থেকে 'বঙ্গবন্ধু' বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে। সেই প্রেক্ষাপটে গত ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির নাম 'গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি' করার ঘোষণা দেওয়া হয়। 

তবে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' রাখা হোক। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশের দাবিতে গত কয়েকদিন ধরেই মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা। এরই অংশ হিসাবে শিক্ষার্থীরা আজ সোমবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সকাল সোয়া ৯টার দিকে তারা রেললাইন অবরোধ করেন। এ সময় সেখানে সিরাজগঞ্জ একপ্রেস ট্রেন আটকা পড়ে। আটকা পড়া ট্রেনে বেশ কয়েকজন রোগী থাকায় তাদের স্বজনদের অনুরোধে শিক্ষার্থীরা পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছড়ে দেন। 

তবে এই প্রতিবেদন লেখার সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা রেল লাইনের ওপরে বসে অবরোধ সৃষ্টি করে রেখেছেন। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন বলেন, "গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় স্পষ্টভাবে তুলে ধরে না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়টি 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' নামে স্বীকৃতি পাক– যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে।" 

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, "শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে। তবে সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।"
 

Related Topics

টপ নিউজ

রেলপথ অবরোধ / গাজীপুর / রেললাইন অবরোধ / ট্রেন চলাচল বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net