Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দেশে ফিরে স্বর্ণসহ আটক ক্রুনাল পান্ডিয়া

খেলা

টিবিএস ডেস্ক
13 November, 2020, 12:10 pm
Last modified: 13 November, 2020, 01:04 pm

Related News

  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী
  • কিষান-আইয়ার না থাকলেও যে কারণে চুক্তিতে আছেন পান্ডিয়া
  • রোহিতের ১১ বছরের নেতৃত্বের অবসান, মুম্বাইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া
  • বাংলাদেশের অনুশীলনে ভারতীয় চায়নাম্যান বোলার

দেশে ফিরে স্বর্ণসহ আটক ক্রুনাল পান্ডিয়া

দল মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের শিরোপা জিতেছে। শিরোপা জয়ে অবদান রেখেছেন ক্রুনাল পান্ডিয়াও। খুশি মনে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন ভারতীয় এই ক্রিকেটার। কিন্তু এই কেনাকাটার কারণে বড় ঝক্কিতেই পড়তে হলো বাঁহাতি এই অলরাউন্ডারকে। 
টিবিএস ডেস্ক
13 November, 2020, 12:10 pm
Last modified: 13 November, 2020, 01:04 pm
ছোট ভাই হার্দিক পান্ডিয়ার সঙ্গে ক্রুনাল (বামে)। ছবি: সংগৃহীত

দল মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের শিরোপা জিতেছে। শিরোপা জয়ে অবদান রেখেছেন ক্রুনাল পান্ডিয়াও। খুশি মনে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন ভারতীয় এই ক্রিকেটার। কিন্তু এই কেনাকাটার কারণে বড় ঝক্কিতেই পড়তে হলো বাঁহাতি এই অলরাউন্ডারকে। 

সংযুক্ত আরব আমিরাত থেকে হার্দিক পান্ডিয়ার বড় ভাই ক্রুনাল গোপনে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে এসেছেন, এমন সন্দেহে মুম্বাই বিমানবন্দরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন শুল্ক গোয়েন্দারা। 

মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে দেশে ফিরছিলেন ক্রুণাল। বৃহস্পতিবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর ক্রুনালকে আটক করেন শুল্ক অধিদপ্তরের কর্মকর্তারা। ভারতের হয়ে ১৮টি টি-টোয়েন্টি খেলা ক্রুনালের কাছে যে পরিমাণ স্বর্ণ এবং মূল্যবান সামগ্রী ছিল, তা অনুমতিযোগ্য পরিমাণের চেয়ে বেশি ছিল।

শুল্ক গোয়েন্দা অফিসের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে, 'সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার পথে ক্রুনাল পান্ডিয়া গোপনে স্বর্ণ এবং অন্যান্য মূলবান জিনিসপত্র এনেছেন, এই সন্দেহে তাকে মুম্বাই বিমানবন্দরে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।'

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে স্বর্ণ, স্বর্ণালঙ্কার ছাড়াও চারটি দামি ঘড়ি সঙ্গে করে নিয়ে এসেছেন ক্রুনাল। যে চারটি ঘড়ির মূল্য ৭৫ লাখ রূপি। মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর এ বিষয়ে শুল্ক কর্মকর্তাদের অবহিত করেননি তিনি। 

ভারতের আইন অনুযায়ী, পুরুষ যাত্রীরা সর্বোচ্চ ২০ গ্রাম স্বর্ণ নিয়ে দেশে ফিরতে পারেন। মূল্য ৫০ হাজারের মধ্যে থাকলে শুল্ক ছাড়াই এই পরিমাণ স্বর্ণ নিয়ে আসতে পারেন। নারী যাত্রীরা সর্বোচ্চ ৪০ গ্রাম স্বর্ণ নিয়ে আসতে পারেন। তবে মূল্য কোনোভাবেই ১ লাখের বেশি হওয়া যাবে না। 

Related Topics

টপ নিউজ

ক্রুনাল পান্ডিয়া / হার্দিক পান্ডিয়া / ভারতীয় ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
  • ১৩ বছর বয়সেই আইপিএলে দল পাওয়া কে এই বৈভব সূর্যবংশী
  • কিষান-আইয়ার না থাকলেও যে কারণে চুক্তিতে আছেন পান্ডিয়া
  • রোহিতের ১১ বছরের নেতৃত্বের অবসান, মুম্বাইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া
  • বাংলাদেশের অনুশীলনে ভারতীয় চায়নাম্যান বোলার

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net