Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা নিয়ে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান সৌদি আরবের

আন্তর্জাতিক

রয়টার্স
09 February, 2025, 06:45 pm
Last modified: 09 February, 2025, 06:46 pm

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা নিয়ে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান সৌদি আরবের

রোববার (৯ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে দেশটি।
রয়টার্স
09 February, 2025, 06:45 pm
Last modified: 09 February, 2025, 06:46 pm
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: রয়টার্স/নাথান হাওয়ার্ড

ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে তাড়িয়ে দিয়ে সৌদি আরবের ভূখণ্ডে 'ফিলিস্তিনি রাষ্ট্র' প্রতিষ্ঠা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

রোববার (৯ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে দেশটি।

গত বৃহস্পতিবার নেতানিয়াহু-সমর্থক টেলিভিশন চ্যানেল ফোরটিনে দেওয়া এক সাক্ষাৎকারে খানিকটা রসিকতা করে সঞ্চালকের প্রশ্নের জবাব দিচ্ছিলেন নেতানিয়াহু। সেখানে ভুলবশত ফিলিস্তিনি রাষ্ট্রের বদলে 'সৌদি রাষ্ট্রের' কথা বলেছিলেন তিনি, পরে তিনি নিজেই ভুল সংশোধন করেন।

সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও, তার করা সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে মন্তব্যের সরাসরি উল্লেখ করা হয়নি।

মিশর ও জর্ডানও ইসরায়েলের এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে।

কায়রো এই চিন্তাকে 'সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন' হিসেবে অভিহিত করেছে।

সৌদি আরব বলেছে, 'ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য ফিলিস্তিনি ভূখণ্ডের মূল্য কী এবং সেই ভূমির সঙ্গে তাদের আত্মিক, ঐতিহাসিক ও আইনগত সম্পর্ক কী তা এই দখলদার চরমপন্থী শক্তির উপলব্ধি করার সক্ষমতা নেই।'

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত এক প্রস্তাবে জেরে গাজায় ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে আলোচনা নতুন মোড় নিয়েছে।

ট্রাম্প সেদিন বলেছে, ইসরায়েলের কাছ থেকে 'গাজা উপত্যকা দখল করবে' যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের পর গাজায় 'মধ্যপ্রাচ্যের রিভিয়েরা' তৈরি করবে।

গাজা যুদ্ধে অস্থায়ী যুদ্ধবিরতির এই সময় ট্রাম্পের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো।

ট্রাম্প বলেছেন,  ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য শর্ত হিসেবে সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র দাবি করেনি। 

তবে রিয়াদ তার বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না।

গাজা কর্তৃপক্ষ বলছে, যুদ্ধে সেখানে বসবাসরত প্রায় ২০ লাখ ফিলিস্তিনির মধ্যে ৪৭ হাজারের বেশি নিহত হয়েছে।

ইসরায়েলি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাসের নেতৃত্বাধীন বন্দুকধারীরা প্রায় ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনেরও বেশি জিম্মি হিসেবে আটক করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিন / বেনিয়ামিন নেতানিয়াহু / ইসরায়েল / গাজা / ডোনাল্ড ট্রাম্প / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net