Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ভোটের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে বলল ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 February, 2025, 06:15 pm
Last modified: 09 February, 2025, 09:54 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক

ভোটের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে বলল ইসি

তিনি বলেন, "আমরা জেনেছি কমিশনের পক্ষ থেকে তারা একটি কর্মসূচি গ্রহণ করেছে যে তারা কবে কি করবেন। এটা তারা প্রচলিত আইন অনুযায়ী করেছেন। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হাল নাগাদকরণ।"
টিবিএস রিপোর্ট
09 February, 2025, 06:15 pm
Last modified: 09 February, 2025, 09:54 pm
নির্বাচন কমিশনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: টিবিএস

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনের সঙ্গে আজ রোববার বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ করে আগামী মে-জুন মাসের মধ্যেই নির্বাচনের জন্য ইসি পরিপূর্ণভাবে প্রস্তুত হবে।

তিনি সাংবাদিকদের বলেন, ইসি এ মুহূর্তে কী করছে, জাতীয় নির্বাচনের বিষয়ে প্রস্তুতি কী, এ বিষয়গুলো নিয়েই কমিশনের সঙ্গে তারা মতবিনিময় করেছেন।

তিনি বলেন, "আমরা জেনেছি কমিশনের পক্ষ থেকে তারা একটি কর্মসূচি গ্রহণ করেছে যে তারা কবে কি করবেন। এটা তারা প্রচলিত আইন অনুযায়ী করেছেন। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হাল নাগাদকরণ।"

তিনি আরও বলেন, "প্রায় ৩০ লাখ ভোটার আছেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের আগে তালিকাভুক্ত করা হয়নি। তারা বাদ পড়ে গিয়েছিলেন। তবে এর মধ্যে আবার ১৫ লাখ ভোটার বাদ পড়ে যাবে। কারণ, তারা মারা গিয়েছেন। অর্থাৎ, নতুন করে ১৫ লাখ ভোটার যুক্ত হচ্ছেন।"

এখন নির্বাচনের বিষয় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে তিনি বলেন, "দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী আপনারা জানেন একটা সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, এটা আইন। তবে এই আইন অনুযায়ী এখন দেশ চলছে না।"

তাই এই মুহূর্তে রাজনৈতিক মতামতের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজন করতে হবে বলে জানান নজরুল ইসলাম।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচনের তারিখ ঘোষণা করার দায়িত্ব সরকারের। আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটি আলোচনা রয়েছে। আমরা সেখানে এ প্রসঙ্গ তুলব।" 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচন কমিশন / বৈঠক / নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন / নজরুল ইসলাম খান / বিএনপির স্থায়ী কমিটির সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net