Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
বিদেশি বিনিয়োগ খুঁজছে জাপানি অর্থনৈতিক অঞ্চল 

অর্থনীতি

জহির রায়হান
09 February, 2025, 12:10 pm
Last modified: 09 February, 2025, 12:11 pm

Related News

  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে হাইড্রোপনিক্স টেন্ট: ৩০.৫ মিলিয়ন ডলার বিনিয়োগে ৩,০০০ কর্মসংস্থানের আশা
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি

বিদেশি বিনিয়োগ খুঁজছে জাপানি অর্থনৈতিক অঞ্চল 

আগামী মার্চ বা এপ্রিলে উৎপাদনে যাচ্ছে লায়ন-কল্লোল লিমিটেড। আরও কয়েকটি কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যে তাদের কারখানার নির্মাণকাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।
জহির রায়হান
09 February, 2025, 12:10 pm
Last modified: 09 February, 2025, 12:11 pm

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন–যা জাপানি অর্থনৈতিক অঞ্চল নামেও পরিচিত–এখন রপ্তানিমুখী কোম্পানিকে প্রাধান্য দিয়ে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) খুঁজছে।

অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা এখন রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কাছ থেকে এফডিআই পাওয়ার দিকে মনোযোগ দিচ্ছি, কারণ এটি বাংলাদেশকে এফডিআইয়ের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে।"

কর্মকর্তারা জানিয়েছেন, বহুজাতিক ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ইতোমধ্যেই সেখানে উৎপাদন শুরু করেছে। প্রতিদিন এক হাজার ইউনিট রেফ্রিজারেটর ও টেলিভিশন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ৩৩.৪ একর জমি লিজ নিয়ে নির্মিত কারখানায় ৭৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সিঙ্গার।

আগামী মার্চ বা এপ্রিলে উৎপাদনে যাচ্ছে জাপানি প্রতিষ্ঠান লায়ন-কল্লোল লিমিটেড। আরও কয়েকটি কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যে তাদের কারখানার নির্মাণকাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।

রাসায়নিক, খাদ্য, হোম অ্যাপ্লায়েন্স সামগ্রীর মতো পণ্য উৎপাদনে বেশ কয়েকটি রপ্তানিমুখী বিদেশি কোম্পানি এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

কাওয়াচি জানান, কোভিড-১৯ মহামারির পরে অর্থনৈতিক অঞ্চলটিতে গ্রাহক পরিদর্শন কমে গিয়েছিল, তবে ব্যবসা পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে এবং বিনিয়োগ ও জমি কেনার বিষয়ে বেশ কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা চলছে।

সিঙ্গার বাংলাদেশ এবং লায়ন কল্লোল ছাড়াও জার্মানির রুডলফ জিএমবিএইচ, লায়ন কর্পোরেশন, ওনোডা এবং জাপানের নিক্কা কেমিক্যাল কোম্পানি লিমিটেড অঞ্চলটিতে জমি নিয়েছে।

গত বছর, বেঙ্গল আইআরআইএস টাকুমি লিমিটেডের সঙ্গে একটি সাব-লিজ চুক্তি সই করে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন। প্রতিষ্ঠানটি গার্মেন্টস শিল্পের জন্য বোতাম উৎপাদনে একটি অত্যাধুনিক কারখানা স্থাপন করবে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে, উচ্চ মানের হেয়ার প্রোডাক্ট উৎপাদন ও জাপানে রপ্তানির জন্য আর্টনেচার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে জমি বিক্রি সংক্রান্ত একটি চুক্তি সই করে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে ১,০০০ একর জমিতে নির্মিত হচ্ছে অর্থনৈতিক অঞ্চলটি।

পর্যায়ক্রমে এ অঞ্চলে জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ১৯০ একর হস্তান্তর করা হয়েছে এবং ৫০০ একর জমিতে প্রথম ধাপের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে– যা হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে।

এছাড়া, দ্বিতীয় ধাপে আরও ৫০০ একর জমি উন্নয়নের জন্য নতুন প্রকল্প শুরুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গত মাসে সাংবাদিকদের বলেছিলেন, বর্তমানে তারা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক অঞ্চলগুলোর বাছাইকৃত তালিকায় গুরুত্ব দিচ্ছেন– যা শিল্প উন্নয়নকে তরান্বিত করবে।

ওই তালিকার মধ্যে রয়েছে— জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল এবং জামালপুর অর্থনৈতিক অঞ্চল।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, "আমাদের প্রতিশ্রুতি হলো, আমরা এই জোনগুলোতে আগামী দুই বছরের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো এবং ইউটিলিটি পরিষেবা, যেমন— পানি, বিদ্যুৎ, গ্যাস এবং সড়ক যোগাযোগ নিশ্চিত করবো। এর মাধ্যমে, আমরা ৫.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করতে সমর্থ হবো এবং এতে করে ২,৩৮,০০০ এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করি।"
 

Related Topics

টপ নিউজ

জাপানি অর্থনৈতিক অঞ্চল / অর্থনৈতিক অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে হাইড্রোপনিক্স টেন্ট: ৩০.৫ মিলিয়ন ডলার বিনিয়োগে ৩,০০০ কর্মসংস্থানের আশা
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net