Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মিয়ানমারের জান্তা, জাতিগত সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে: চীন

আন্তর্জাতিক

রয়টার্স
20 January, 2025, 06:25 pm
Last modified: 22 January, 2025, 03:34 pm

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

মিয়ানমারের জান্তা, জাতিগত সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে: চীন

বিশ্লেষকদের মতে, জান্তা-বিরোধী গোষ্ঠীগুলোর অগ্রগতিতে চীন উদ্বিগ্ন।
রয়টার্স
20 January, 2025, 06:25 pm
Last modified: 22 January, 2025, 03:34 pm
অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতকারী মিয়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং মিয়ানমারের নেপিদোতে সশস্ত্র বাহিনী দিবসে একটি সেনা কুচকাওয়াজে। ২৭শে মার্চ, ২০২১। ছবি: রয়টার্স/স্ট্রিঙ্গার/ফাইল

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির জন্য মিয়ানমারের সেনাবাহিনী ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে দুই দেশের সীমান্তের কাছে চলমান সংঘাত বন্ধ হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষই চীনের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেছে।

মাও বলেন, 'মিয়ানমারের উত্তরে পরিস্থিতি শান্ত রাখা শুধু মিয়ানমারের নয়, এই অঞ্চলের অন্যান্য দেশেরও স্বার্থে। এটি চীন-মিয়ানমার সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।'

তিনি আরও বলেন, চীন উত্তর মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখবে।

এমএনডিএএ একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী, যারা নিজেদের এলাকা থেকে সেনাবাহিনীকে হটানোর জন্য লড়াই করছে। এই গোষ্ঠী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ, যার অন্যান্য সদস্য হল তা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি।

২০২৩ সালের অক্টোবরের শেষের দিকে এই জোট চীন সীমান্তের কাছে সামরিক জান্তার বিরুদ্ধে আক্রমণ শুরু করে। গত জুলাইয়ে এমএনডিএএ জানিয়েছিল, তারা চীন সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।

বিশ্লেষকদের মতে, জান্তা-বিরোধী গোষ্ঠীগুলোর অগ্রগতিতে চীন উদ্বিগ্ন। তারা সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা থেকে সেনাবাহিনীকে হটিয়ে দিয়েছে এবং মিয়ানমারের কেন্দ্রীয় শহর মান্দালয়ের দিকে অগ্রসর হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করলে দেশটি গভীর সংকটে পড়ে।

চীন আশঙ্কা করছে, মিয়ানমারের সঙ্গে ২,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তে অস্থিরতা তৈরি হলে তাদের বিনিয়োগ ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে বেইজিং উত্তর সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিল। তবে কয়েক মাসের মধ্যেই সেই চুক্তি ভেঙে যায়।

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / মিয়ানমারের জান্তা সরকার / এমএনডিএএ / মিয়ানমার সংকট / চীন-মিয়ানমার সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net