Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
মুক্তিযোদ্ধার নাতি-নাতনি, পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2025, 03:55 pm
Last modified: 05 January, 2025, 04:00 pm

Related News

  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি: গ্রাহকদের বিক্ষোভ; পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
  • নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  • আলোচনার জন্য নিজেদের 'দাবি ও আপত্তি' পাকিস্তানকে জানিয়েছে ইরান
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি

মুক্তিযোদ্ধার নাতি-নাতনি, পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন তাদের দাবির বিষয়ে প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি।
টিবিএস রিপোর্ট
05 January, 2025, 03:55 pm
Last modified: 05 January, 2025, 04:00 pm
ফাইল ছবি/টিবিএস

মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা, পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

আজ রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পোষ্য কোটা শিক্ষার্থীদের জন্য এক ধরনের বৈষম্য। তারা বলেন, পোষ্য কোটা চিরতরে বাতিল করতে হবে। এটি ভিক্ষাবৃত্তির মতো একটি ব্যবস্থা। অনেক শিক্ষার্থী রয়েছেন, যাদের বাবা নেই বা কোনো চাকরি নেই। অথচ যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তাদের সন্তানদের জন্য কোটা রয়েছে। এটি শিক্ষার্থীদের প্রতি অন্যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন তাদের দাবির বিষয়ে প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি।

একজন শিক্ষার্থী বলেন, গত বৃহস্পতিবার প্রশাসন আমাদের বোঝানোর চেষ্টা করেছিল যে তারা দাবিগুলো বিবেচনায় নেবে। প্রশাসন আমাদের বলেছিলো এ বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত তারা ভর্তি আবেদন শুরু করবে না। কিন্তু ইতোমধ্যে প্রশাসন আবেদন গ্রহণ শুরু করেছে।

শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে—ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা, পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু, বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ এবং অতিদ্রুত নতুন দুটি হল নির্মাণ। 

এছাড়াও অন্যান্য দাবির মধ্যে রয়েছে—ক্যাম্পাসে ক্রিয়াশীল এক্সট্রা কারিকুলার সংগঠনসমূহের জন্য অফিস বরাদ্দ, অনতিবিলম্বে টিএসসি নির্মাণ, অতি দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচনের আয়োজন, প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশসহ যাবতীয় কর্মকাণ্ড অনলাইনে সম্পন্ন করা এবং সম্প্রতি ঘটে যাওয়া গুপ্ত হামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / বিক্ষোভ কর্মসূচি / দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • আদালতে এসে ন্যায়বিচার চাইলেন শিশু রামিসার বাবা
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবি: গ্রাহকদের বিক্ষোভ; পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
  • নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  • আলোচনার জন্য নিজেদের 'দাবি ও আপত্তি' পাকিস্তানকে জানিয়েছে ইরান
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net