Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
সংকুচিত হচ্ছে শ্রমবাজার, বেড়েছে অদক্ষ অভিবাসন: রামরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 December, 2024, 07:30 pm
Last modified: 30 December, 2024, 03:09 pm

Related News

  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চাকরি ও মজুরি নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশি অভিবাসীরা: আরএমএমআরইউ
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়

সংকুচিত হচ্ছে শ্রমবাজার, বেড়েছে অদক্ষ অভিবাসন: রামরু

রামরুর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে (নভেম্বর পর্যন্ত) অভিবাসীর সংখ্যা প্রায় ৩০ দশমিক ৮০ শতাংশ কম হতে পারে।
টিবিএস রিপোর্ট
28 December, 2024, 07:30 pm
Last modified: 30 December, 2024, 03:09 pm
ছবি: টিবিএস

প্রতারণার মাধ্যমে ভিসা বাণিজ্য করে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী পাঠানোর কারণে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হচ্ছে বলে মনে করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)।

শনিবার (২৮ ডিসেম্বর) '২০২৪ সালে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি: অর্জন ও চ্যালেঞ্জ' শীর্ষক এক সংবাদ সম্মেলনে রামরু জানায়, চলতি বছরে স্বল্পদক্ষ তথা অদক্ষ শ্রমিক অভিবাসনের হার গত বছরের তুলনায় ৪ শতাংশ বেড়েছে।

২০২৪ সালে যারা কর্মের উদ্দেশ্যে বিদেশে গেছেন, তাদের মধ্যে ৫৪ দশমিক ২৩ শতাংশ (চার লাখ ৯১ হাজার ৪৮০ জন) স্বল্পদক্ষ শ্রমিক। এ হার ২০২৩ সালে ছিল ৫০ শতাংশ।

এছাড়া, অভিবাসীদের মধ্যে ৪ দশমিক ৫৯ শতাংশ ছিলেন পেশাজীবী, ২৩ দশমিক ৬২ শতাংশ দক্ষ, এবং ১৭ দশমিক ৫৬ শতাংশ আধাদক্ষ শ্রমিক।

এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নয় লাখ ছয় হাজার ৩৫৫ জন পুরুষ ও নারী বিদেশে কর্মের উদ্দেশ্যে গেছেন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১৩ লাখ পাঁচ হাজার ৪৫৩ জন।

রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম সিদ্দিকী বলেন, '২০২৪ সালে বেশ কিছু দেশে শ্রম অভিবাসন বন্ধ রয়েছে। ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপসহ বেশ কয়েকটি দেশে এ বছর কোনো অভিবাসন ঘটেনি।'

তিনি আরও বলেন, 'ইতালিতে জাল কাগজপত্র এবং সার্বিয়ার আবেদন প্রক্রিয়ার সার্ভার অকেজো হওয়ার কারণে এ দেশগুলোতে অভিবাসন কার্যক্রম থেমে আছে।'

অন্তর্বর্তী সরকারের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্রে বাংলাদেশের একক গন্তব্যকেন্দ্রিক বাজার ব্যবস্থাকে বিভিন্ন বাজার বন্ধ হওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শ্বেতপত্র অনুযায়ী, নতুন কোনো বাজার খুললে সেখানে বাংলাদেশের এবং গন্তব্য দেশের রিক্রুটিং এজেন্সিগুলো ব্যাপকভাবে কর্মী পাঠানো শুরু করে।

'কিন্তু সেসব দেশের লেবার উইং নিয়োগকর্তার সক্ষমতা বা ব্যাকগ্রাউন্ড যাচাই ছাড়া ছাড়পত্র দিলে, তা পরে অব্যবস্থার সৃষ্টি করে এবং নিষেধাজ্ঞার কারণ হয়ে দাঁড়ায়,' বলেন তাসনিম সিদ্দিকী।

চলতি বছরের প্রথম ১১ মাসের অভিবাসন গতি বজায় থাকলে বছরের শেষে প্রায় ১০ লক্ষাধিক কর্মী বিদেশে যেতে পারেন বলে জানিয়েছে রামরু।

অর্থাৎ, রামরুর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে (নভেম্বর পর্যন্ত) অভিবাসীর সংখ্যা প্রায় ৩০ দশমিক ৮০ শতাংশ কম হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের কারণে জুলাই ও আগস্ট মাসে অভিবাসনের গতি ব্যাহত হয়, যার প্রভাব সার্বিক পরিসংখ্যানে ফুটে উঠেছে।

'রিক্রুটিং এজেন্সিগুলোর দাবি ছিল অভিবাসন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমানো। মন্ত্রণালয়ের তৎপরতায় অক্টোবর ও নভেম্বর মাসে প্রতি মাসে লক্ষাধিক কর্মী বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে বিদেশে গেছেন।'

Related Topics

টপ নিউজ

রামরু / শ্রমবাজার / বাংলাদেশের শ্রমবাজার / প্রবাসের শ্রমবাজার / অভিবাসী / অভিবাসী কর্মী / অদক্ষ শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
    উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?
  • বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
    ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • সাইফুল আলম। ফাইল ছবি: সংগৃহীত
    ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
  • ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
    যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  
  • গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
    যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম

Related News

  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চাকরি ও মজুরি নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশি অভিবাসীরা: আরএমএমআরইউ
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
  • স্পেনের নতুন গণ-বৈধকরণ কর্মসূচিতে আবেদন করতে অভিবাসীদের ভিড়

Most Read

1
উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
ফিচার

উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?

2
বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
ফিচার

‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়

3
সাইফুল আলম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

4
ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান

5
তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  

6
গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ফিচার

যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net