Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
‘চেহারায় নয়, ধর্ষকরা মানসিকতায় কুৎসিত’

খেলা

টিবিএস রিপোর্ট
07 October, 2020, 02:20 pm
Last modified: 07 October, 2020, 08:11 pm

Related News

  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • মার্কিন অভিবাসন এজেন্টের গুলিতে নারীর মৃত্যুকে কেন্দ্র করে মিনিয়াপোলিসে উত্তেজনা তুঙ্গে
  • সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ ছায়ানটের

‘চেহারায় নয়, ধর্ষকরা মানসিকতায় কুৎসিত’

নারীর প্রতি সহিংসতার ঘটনায় পুরো দেশ উত্তাল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে হচ্ছে মানববন্ধন। এই প্রতিবাদে সামিল হয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
টিবিএস রিপোর্ট
07 October, 2020, 02:20 pm
Last modified: 07 October, 2020, 08:11 pm

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই খবরের কাগজে ছাপা হচ্ছে ধর্ষণ কিংবা নারী নির্যাতনের খবর। সর্বশেষ নোয়াখালির বেগমগঞ্জে নারীর প্রতি সহিংসতার এক ঘটনা নাড়িয়ে দিয়েছে সবাইকে। বেগমগঞ্জে ১৪/১৫ যুবক এক নারীর প্রতি পাশবিক নির্যাতন চালায়। 

২ সেপ্টেম্বরের সেই ঘটনা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নারীর প্রতি এমন সহিংসতার ঘটনায় পুরো দেশ উত্তাল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে হচ্ছে মানববন্ধন। 

এই প্রতিবাদে সামিল হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম এই অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষণবিরোধী একটি পোস্ট দিয়েছেন। 

মাশরাফি লিখেছেন, 'আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?'

মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে মাশরাফি আরও লিখেছেন, 'তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।'

ধর্ষণবিরোধী পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিমও। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার তার পোস্টে লিখেছেন, 'আমরা আর চুপ থাকতে পারি না। কোনো ধরনের ধর্ষণ বা যৌন নিপীড়ন সহ্য করা যাবে না। সমাজে এর কোনো স্থান নাই। জেগে ওঠো বাংলাদেশ। ধর্ষণকে না বলুন। না মানে না।' আগের দিন সাকিবও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। 

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / ধর্ষক / প্রতিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • মার্কিন অভিবাসন এজেন্টের গুলিতে নারীর মৃত্যুকে কেন্দ্র করে মিনিয়াপোলিসে উত্তেজনা তুঙ্গে
  • সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ ছায়ানটের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net