Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ ছায়ানটের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 December, 2025, 05:50 pm
Last modified: 23 December, 2025, 05:55 pm

Related News

  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী
  • ৭ বিভাগে সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • কালি ও ধ্বংসস্তূপ: ইরানের বুদ্ধিবৃত্তিক সত্তার ওপর পরিকল্পিত আঘাত

সংস্কৃতির ওপর আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ ছায়ানটের

সমাবেশে বক্তারা বলেন, ‘মৌলবাদী ও অন্ধকারের শক্তি ও একাত্তরের পরাজিত শক্তিরা ছায়ানট, উদীচীর মতো সাংস্কৃতিক সংগঠনগুলোকে ভয় পায়, তাই তারা হামলা, অগ্নিসংযোগ করে। তবে আমরা দমে যাব না, আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।’
টিবিএস রিপোর্ট
23 December, 2025, 05:50 pm
Last modified: 23 December, 2025, 05:55 pm
ছবি: টিবিএস

আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর সহিংস আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশ করেছে দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন 'ছায়ানট'। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে রাজপথে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং প্রগতিশীল চেতনার মানুষ একাত্মতা ঘোষণা করে অংশ নেন। সমাবেশে ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন বাংলা সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে জাগিয়ে তোলার মতো একাধিক কালজয়ী গান।

গানগুলোর মধ্যে রয়েছে— 'মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম', 'ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি', 'চল্‌ চল্‌ চল্‌ ঊর্ধ্ব গগনে বাজে মাদল', 'ও আমার দেশের মাটি', 'যদি তোর ডাক শুনে কেউ না আসে', 'আমার মুক্তি আলোয় আলোয়', 'গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান' ইত্যাদি। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শেষ করা হয়।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তারা বলেন, 'মৌলবাদী ও অন্ধকারের শক্তি ও একাত্তরের পরাজিত শক্তিরা ছায়ানট, উদীচীর মতো সাংস্কৃতিক সংগঠনগুলোকে ভয় পায়, তাই তারা হামলা, অগ্নিসংযোগ করে। তবে আমরা দমে যাব না, আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।'

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। দুর্বৃত্তরা সে সময় ভবনে অগ্নিসংযোগও করে। সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতেই রাজপথে গানে গানে এই সংহতি সমাবেশের আয়োজন করে ছায়ানট।

Related Topics

টপ নিউজ

ছায়ানট / সমাবেশ / সংস্কৃতি / প্রতিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী
  • ৭ বিভাগে সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
  • কালি ও ধ্বংসস্তূপ: ইরানের বুদ্ধিবৃত্তিক সত্তার ওপর পরিকল্পিত আঘাত

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net