Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
শিশু মুনতাহা হত্যা: পুলিশের জিজ্ঞাসাবাদের পর ছাড়া পাওয়া কুতুবজান মারা গেছেন

বাংলাদেশ

সিলেট ব্যুরো
14 November, 2024, 06:10 pm
Last modified: 14 November, 2024, 06:17 pm

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

শিশু মুনতাহা হত্যা: পুলিশের জিজ্ঞাসাবাদের পর ছাড়া পাওয়া কুতুবজান মারা গেছেন

কুতুবজান চলাফেরা করতে পারতেন না। সেজন্য তাকে দেখাশোনার জন্য তার বাবার বাড়িতে ভাইয়ের জিম্মায় রাখা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
সিলেট ব্যুরো
14 November, 2024, 06:10 pm
Last modified: 14 November, 2024, 06:17 pm
কুতুবজান। ছবি: সংগৃহীত

সিলেটের শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার প্রধান আসামি সাবেক গৃহশিক্ষিকা মার্জিয়া আক্তারের নানী কুতুবজান বিবি (৮১) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের ছাউরা গ্রামে বাবার বাড়িতে মারা যান তিনি।

গত রোববার (১০ নভেম্বর) মুনতাহার মরদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ কুতুবজানকে আটক করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম আহমদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুবজানকে পুলিশ সোমবার তার জিম্মায় দিয়েছিল।

'কিন্তু কুতুবজান চলাফেরা করতে পারতেন না। সেজন্য তাকে দেখাশোনার জন্য তার বাবার বাড়িতে ভাইয়ের জিম্মায় রাখা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তিনি মারা যান,' বলেন সেলিম।

এদিকে মুনতাহা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চার আসামির রিমান্ড চলছে। থানা হাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া। 

তিনি জানান, পাঁচদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে পাঠানো হবে। 'ইতোমধ্যে কিছু তথ্য দিয়েছেন তারা। তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।'

রিমান্ডে থাকা আসামিরা হলেন নিহত মুনতাহার সাবেক গৃহশিক্ষিকা মার্জিয়া আক্তার সুমি ওরফে শামীমা (২৫), তার মা আলিফজান বেগম (৫৫), প্রতিবেশী ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

রোববার সকালে মুনতাহার মরদেহ উদ্ধার হয়। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আলিফজান একটি শুকনো খালে পুঁতে রাখা মুনতাহার মরদেহ অন্যত্র সরানোর চেষ্টা করছিলেন। তখন তাকে আটক করেন স্থানীয়রা।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মার্জিয়া আক্তারের বাড়ি পুড়িয়ে দেয়।

গত ৩ নভেম্বর কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে মুনতাহা নিখোঁজ হয়েছিল। তার নিখোঁজের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার সন্ধান চেয়ে দেশ-বিদেশে পুরস্কারের ঘোষণা দেন অনেকে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, কুতুবজানকে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় এবং জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

মুনতাহা হত্যা / বৃদ্ধা / মৃত্যু / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net