Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
নির্বাচন আদায়ে মার্চ-এপ্রিলে আন্দোলনে নামছে বিএনপি 

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
06 November, 2024, 08:05 pm
Last modified: 06 November, 2024, 08:05 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

নির্বাচন আদায়ে মার্চ-এপ্রিলে আন্দোলনে নামছে বিএনপি 

গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়, সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি অংশ নেন। দলের সর্বোচ্চ এ ফোরামে সিদ্ধান্ত হয়, আগামী দুই-তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চাইবেন। সেটি নাহলে মার্চ-এপ্রিলের দিকে নির্বাচনের দাবিতে কর্মসূচি শুরুর পরিকল্পনা দলটির।
জয়নাল আবেদীন শিশির
06 November, 2024, 08:05 pm
Last modified: 06 November, 2024, 08:05 pm

অন্তর্বতী সরকারের মেয়াদ ৩ মাস পেরোলেও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 'নির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ'- এর কোন ধরণের ঘোষণা না আসায় আশাহত হচ্ছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বেশ কয়েকটি বৈঠকে এসব দাবি করে সাড়া না পাওয়ায় — দলটি কিছুটা সন্দেহও পোষণ করছে সরকারের প্রতি। তাই এবার নির্বাচন আদায়ে ও সরকারকে চাপে রাখতে আন্দোলন নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি — দলীয় একাধিক সূত্র এমনটি নিশ্চিত করেছে।

গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়, সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি অংশ নেন। দলের সর্বোচ্চ এ ফোরামে সিদ্ধান্ত হয়, আগামী দুই-তিন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চাইবেন। সেটি নাহলে মার্চ-এপ্রিলের দিকে নির্বাচনের দাবিতে কর্মসূচি শুরুর পরিকল্পনা দলটির। তবে দলের দুই-একজন সদস্য আরো একটু ধীরে চলা নীতিতে এগোনোর পক্ষেও মতামত দিয়েছে বলে জানা গেছে।

বিএনপির কয়েকজন নেতা টিবিএসকে জানান, সরকার প্রথমদিকে যেভাবে বিএনপির কথা শুনতো তা দিনেদিনে কম শোনার প্রবণতার দিকে যাচ্ছে, সম্প্রতি নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি গঠনের আগেও বিএনপিকে জানায়নি। এছাড়া সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার কথায় মনে হচ্ছে, তারা বিএনপির বিপরীতে আরেকটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য নির্বাচনে কালক্ষেপণ করছেন।

গত কয়েক মাস বিএনপির কর্মসূচি বিশ্লেষণ করে দেখা যায়; এ সরকারের প্রথম মাসে বিএনপিকে যেমন নির্ভার মেজাজে দেখা গেছে- তা কিছুটা কম দেখা গেছে গত দুই মাসে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুগপৎ আন্দোলনের জোট শরীকদের সাথে ‍কিছুটা যোগাযোগ কমিয়ে দিলেও – এখন আবার তা জোরদার করেছে, দফায় দফায় মিটিং করছে ছোট দলগুলোর সঙ্গে। ইতোমধ্যে ছোট দলের সিনিয়র নেতাদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন আসনে বিএনপির পক্ষ থেকে আগাম মনোনয়ন দিয়ে সাথে রাখার আপ্রাণ চেষ্টা করছে।   

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাহ উদ্দিন আহমেদও সম্প্রতি জামায়াতে ইসলামির দলীয় কর্মসূচিতে গিয়ে দুই দলের একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন। যদিও কিছুদিন আগেই উভয় দলের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য দিতে দেখা গেছে। এসব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে বিএনপি সবাইকে নিয়ে নির্বাচন আদায়ে মাঠে থাকতে চাইছে, এবং কোনমতেই জোটছুট হতে চাচ্ছে না এ পরিস্থিতিতে।

গত সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর বলেন, ''২০০৭ সালে ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের সময় বিরাজনীতিকরণে এবং মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের ব্যর্থ চেষ্টা হয়েছিল।

সেই পথ অনুসরণ করার কথা চিন্তাও করা উচিত নয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপিকে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে বাদ দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বাংলাদেশের জনগণ কখনোই তা মেনে নেবে না। আওয়ামী লীগ বিএনপিকে নানাভাবে ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও পারবে না," বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা অপ্রত্যাশিত ও অযাচিত মন্তব্য করে বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে অস্থির। 'এটা খুবই দুর্ভাগ্যজনক। তার মতো কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করবেন তা আমরা আশা করি না'।

Related Topics

টপ নিউজ

বিএনপি / জাতীয় নির্বাচন / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net