Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিতে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ

ইউএনবি
10 September, 2019, 11:15 am
Last modified: 10 September, 2019, 02:07 pm

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিতে জাপানের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিপীড়িত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করার সুযোগ দিয়ে, তাদের এখানে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন ইজুমি...
ইউএনবি
10 September, 2019, 11:15 am
Last modified: 10 September, 2019, 02:07 pm
জাপানের বিদায়ী রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

জাপানের প্রতি আবারও আহ্বান জানাল বাংলাদেশ। মিয়ানমার থেকে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশের বিভিন্ন আশ্রয় শিবিরে ঠাঁই নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এখন ১১ লাখ। ওদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য জাপানের বিদায়ী রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমিকে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হিরোইয়াসু ইজুমি বিদায়ের আগে সোমবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। 

শেখ হাসিনা ইজুমিকে বলেন, “তাদের (মিয়ানমার) রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। এ বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের জন্য এক বড় বোঝা। আমরা কত দিন তাদের রাখব?” 

দুজনের সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর আহ্বানের বিষয়ে সাংবাদিকদের জানান।

এ বিষয়ে তাঁর দেশের সহানুভূতি যে সব সময় বাংলাদেশের প্রতিই রয়েছে, সে কথা প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেন বিদায়ী জাপানি রাষ্ট্রদূত।

নিপীড়িত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করার সুযোগ দিয়ে, তাদের এখানে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন ইজুমি। 

বাংলাদেশ রোহিঙ্গাদের আগমন ঠেকাতে সীমান্তে কোনো বেড়াও নির্মাণ করেনি। সেটিও জাপানের কাছে প্রশংসিত হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।

রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়ায়নি। বরং রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি রাখাইনে ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের সঙ্গে বারবার শান্তিপূর্ণ আলোচনায় যাচ্ছে। বাংলাদেশ সরকারের এ অবস্থানের বিষয়টি তুলে ধরেও ইজুমি প্রধানমন্ত্রীকে প্রশংসা করেন।

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / রোহিঙ্গা সংকট / জাপান / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net