Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
‘১৪ দিন ঘরবন্দি থাকা সম্ভব নয়’

খেলা

টিবিএস রিপোর্ট
27 September, 2020, 09:20 pm
Last modified: 27 September, 2020, 09:26 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ‘অলিম্পিক বাছাইয়ে মেয়েদের পাঠানোর ইচ্ছাই ছিল না বাফুফের’
  • টসের কারণেই অর্ধেক হার, দাবি মুমিনুলের
  • হেরে গেল বাংলাদেশ
  • বাংলাদেশের কাছে এখন অন্ধকারই ‘ভালো’

‘১৪ দিন ঘরবন্দি থাকা সম্ভব নয়’

সিরিজ খেলার আগে ১৪ দিন ঘরবন্দি থাকা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় অনুশীলনের ব্যবস্থা থাকলে সিরিজটি খেলতে জটিলতা থাকতো না বলে জানান তিনি। 
টিবিএস রিপোর্ট
27 September, 2020, 09:20 pm
Last modified: 27 September, 2020, 09:26 pm

কোয়ারেন্টিনের সময়সীমা ও স্বাস্থ্য বিধির জটিলতায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের ভাগ্য এখনও অন্ধকারে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সিরিজ আয়োজনের পরিবেশ তৈরির চেষ্টা করতে থাকলেও বিশেষ কোনো অগ্রগতি নেই। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বাংলাদেশকে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে। এ সময়ে থাকবে না অনুশীলনের সুযোগ। 

এমন শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফর করতে অনাগ্রহী। কোনোভাবেই ৭ দিনের বেশি কোয়ারেন্টিন করতে রাজি নয় বিসিবি। শ্রীলঙ্কা তাদের শর্তে অনড় থাকলে বাংলাদেশ সফর করবে না বলে জানিয়ে দিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তের সঙ্গে সুর মেলালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

সিরিজ খেলার আগে ১৪ দিন ঘরবন্দি থাকা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেন জাহিদ আহসান রাসেল। ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশ্বাস, ১৪ দিন কোয়ারেন্টিন করলে ক্রিকেটারদের ফিটনেসের ওপর বড় ধরনের প্রভাব পড়বে। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় অনুশীলনের ব্যবস্থা থাকলে সিরিজটি খেলতে জটিলতা থাকতো না বলে জানান তিনি। 

রোববার 'জয়তু শেখ হাসিনা ইন্টারন্যাশনাল অনলাইন চেস' টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জাহিদ আহসান রাসেল বলেন, '১৪ দিন যদি রুমের মধ্যে আটকা থাকি, এটা কোনোভাবেই সম্ভব নয়। একটা খেলোয়াড়ের ফিটনেস হলো বড় বিষয়। রুমের মধ্যে বন্দি থাকলে কখনই একজন খেলোয়াড়ের ফিটনেস ঠিক থাকবে না।'

'আমরা বলেছি হোটেল আমরা থাকতে পারি, কোয়ারেন্টিনের সময়টা একটু কমিয়ে দেয়া হোক। আর হোটেলের সুযোগ-সুবিধা, জিম থেকে শুরু করে সুইমিংসহ অন্যান্য সুযোগ যেন আমাদের খেলোয়াড়দের দেওয়া হয়। এই বিষয়টি নিশ্চিত করার জন্য বলেছি আমরা। আশা করছি আজকের মধ্যেই আমরা একটা ভালো সিদ্ধান্ত পাব। আমরা চাই এই সিরিজটায় অংশগ্রহণ করতে।' যোগ করেন তিনি। 

কোয়ারেন্টিন ও স্বাস্থ্য বিধি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সিরিজটি ইতোমধ্যে পিছিয়ে গেছে। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের শ্রীলঙ্কা যাওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কার উদ্দেশে বাংলাদেশ রওনা দিতে পারে বলে বিসিবি থেকে জানানো হয়েছে। সিরিজ পিছিয়ে কবে থেকে শুরু হবে, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত আসেনি। এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা তামিম-মুশফিকদের। 

Related Topics

টপ নিউজ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী / জাহিদ আহসান রাসেল / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ‘অলিম্পিক বাছাইয়ে মেয়েদের পাঠানোর ইচ্ছাই ছিল না বাফুফের’
  • টসের কারণেই অর্ধেক হার, দাবি মুমিনুলের
  • হেরে গেল বাংলাদেশ
  • বাংলাদেশের কাছে এখন অন্ধকারই ‘ভালো’

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net