Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
টসের কারণেই অর্ধেক হার, দাবি মুমিনুলের

খেলা

টিবিএস রিপোর্ট
03 May, 2021, 06:20 pm
Last modified: 03 May, 2021, 06:29 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • লিড নিলো বাংলাদেশ
  • বিসিবিকে মুমিনুল-তাইজুলদের যত্ন নিতে বললেন তামিম
  • মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ

টসের কারণেই অর্ধেক হার, দাবি মুমিনুলের

পাল্লেকেলের মতো উইকেটে বেশি স্পিনার দরকার হয় না বলে মনে করেন মুমিনুল হক। যদিও দ্বিতীয় টেস্টে যাওয়া ৩৬ উইকেটের ২৮টিই নিয়েছেন দুই দলের স্পিনাররা।
টিবিএস রিপোর্ট
03 May, 2021, 06:20 pm
Last modified: 03 May, 2021, 06:29 pm
টস হারকেই হারের অন্যতম কারণ মনে করেন মুমিনুল হক। ছবি: বিসিবি

ক্রিকেটে টস গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে টসের ওপর অনেক কিছুই নির্ভর করে। তবে টস হারলে যে ম্যাচেও সেই দল হেরে যায়, তেমনও নয়। অবশ্য মুমিনুল হকের ধারণা অনেকটা এমনই। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২০৯ রানের হারের পর অন্তত বাংলাদেশের টেস্ট অধিনায়কের এমনই মনে হচ্ছে। 

তার মতে, টস হেরে অর্ধেক ম্যাচে আগেই হেরে গিয়েছিল বাংলাদেশ। যে কারণে ম্যাচের এই ফল। টসে বাংলাদেশ জিতলে ঠিক উল্টো ফল হতো বলে বিশ্বাস তার। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে এমনই জানিয়েছেন মুমিনুল। 

সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে টস নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমার মনে হয় এই টেস্ট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টস। দেখুন, প্রথম ২ দিনে কিন্তু উইকেটে বোলারদের জন্য কোনো সুবিধা ছিল না। আমার মনে হয়েছে, এই ম্যাচটার ৫০ শতাংশ ফলাফল টসের সময়ই নির্ধারণ হয়ে গিয়েছিল। কন্ডিশন অনেকটা একই। পার্থক্য শুধু এখানে আর্দ্রতা একটু বেশি।'

বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করলে শ্রীলঙ্কার অবস্থাও একই রকম হতো বলে মনে করেন মুমিনুল। তার ভাষায়, 'উইকেট দেখতে অনেকটা একই রকম ছিল, প্রথম টেস্টের মতোই। আমরা যদি আগে ব্যাটিং করতাম, তখন দেখতেন গল্পটা ভিন্নরকম হতো। ওরা হয়তো আমাদের জায়গায় থাকতো আজ। আর আমরা ওদের জায়গায় থাকতাম।'

এমন উইকেটে বেশি স্পিনার দরকার হয় না বলে মনে করেন মুমিনুল। যদিও দ্বিতীয় টেস্টে যাওয়া ৩৬ উইকেটের ২৮টিই নিয়েছেন দুই দলের স্পিনাররা। অভিষেক টেস্ট খেলতে নামা প্রাভিন জয়াবিক্রমা একাই বাংলাদেশকে দিশেহারা করে তোলেন। বাঁহাতি এই স্পিনার দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস ৫ উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।

স্পিনারদের আধিপত্য দেখেই মুমিনুলকে প্রশ্ন করা হয়, স্পিনারের ঘাটতি ছিল কিনা কিংবা উইকেট পড়তে ভুল হয়েছিল কিনা। জবাবে মুমিনুল বলেন, 'এসব উইকেটে খুব বেশি স্পিনার লাগে না। যেটা আমার কাছে মনে হয়েছে। তো আমাদের তো দুজন খুব ভালো মানের স্পিনার ছিল, আমার মনে হয় না আরেকটা স্পিনার লাগতো। দুই স্পিনারই আমার মনে হয় যথেষ্ট।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর / টেস্ট সিরিজ / মুমিনুল হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • লিড নিলো বাংলাদেশ
  • বিসিবিকে মুমিনুল-তাইজুলদের যত্ন নিতে বললেন তামিম
  • মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net