Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
রিফাত হত্যার অভিযোগপত্রে মিন্নিসহ অভিযুক্ত ২৪ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2019, 09:15 pm
Last modified: 01 September, 2019, 09:18 pm

Related News

  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • বর্ষা শুরুর আগেই বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক 
  • বরগুনায় ৩০ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি
  • বরগুনায় ধর্ষণের শিকার শিশু, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ডিসি-এসপিকে নির্দেশ

রিফাত হত্যার অভিযোগপত্রে মিন্নিসহ অভিযুক্ত ২৪ জন

বিকেল সাড়ে চারটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক হুমায়ুন কবির অভিযোগপত্রটি জমা দেন...
টিবিএস রিপোর্ট
01 September, 2019, 09:15 pm
Last modified: 01 September, 2019, 09:18 pm
নিহত রিফাত শরীফ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় পুলিশ যে চার্জশিট দাখিল করেছে তাতে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।

রোববার বরগুনার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিকেল সাড়ে চারটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক হুমায়ুন কবির অভিযোগপত্রটি জমা দেন।

অভিযোপত্রে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ডের নাম আসামির তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছে।

২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে জনসমক্ষে রিফাতকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীসহ কয়েকজন সন্ত্রাসী। ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হলে তাতে দেখা যায়, মিন্নি রিফাতকে রক্ষা করতে চেষ্টা করছেন।

আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই দিন বিকেলে মারা যান তিনি। পরদিন ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে, পরে আরও কিছু ভিডিও ফুটেজ দেখে ও নিহত রিফাতের পিতার অভিযোগের প্রেক্ষিতে রিফাত হত্যায় মিন্নির সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক শুরু হয়।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বরগুনার পুলিশ ১৬ জুলাই মিন্নিাকে গ্রেপ্তার করে।

মিন্নিকে গ্রেফতার করা হলেও তার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন স্বয়ং মিন্নি, তার পরিবার ও তার পক্ষের আইনজীবীরা।

বরগুনার দুটি আদালতে মিন্নির জামিনের আবেদন নাকচ হবার পর বিচারপতি মোহাম্মদ ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৯ আগস্ট গণমাধ্যমের সঙ্গে কথা বলা যাবে না এই শর্তে মিন্নির জামিন আবেদন মঞ্জুর করেন।

এদিকে মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।

সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে আবেদনটির ওপর শুনানি হতে পারে।

Related Topics

টপ নিউজ

রিফাত শরীফ / মিন্নি / আয়শা সিদ্দিকা মিন্নি / রিফাত হত্যা / বরগুনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • বর্ষা শুরুর আগেই বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক 
  • বরগুনায় ৩০ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি
  • বরগুনায় ধর্ষণের শিকার শিশু, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ডিসি-এসপিকে নির্দেশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net