Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2020, 12:50 pm
Last modified: 05 September, 2020, 12:59 pm

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে 

ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 September, 2020, 12:50 pm
Last modified: 05 September, 2020, 12:59 pm

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের স্বজনদের কাছে হস্তান্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এক্ষেত্রে আদেবদন করতে হবে। যদি নিহতের পরিবারের কারো আপত্তি থাকে সেক্ষেত্রে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

শনিরাব (০৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত-নিহতদের দেখতে এসে একথা বলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম।

তিনি বলেন, নিহদের মরদেহ তাদের বাড়িতে পৌঁছে দেয়া হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ মিলে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবার যেভাবে চাইবে আমরা সেভাবেই মরদেহ হস্তান্তর করবো। নিহতদের মরদেহ শাহবাগ থানা পুলিশের মাধ্যমে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, ঘটনাস্থলে (মসজিদ) আমরা পরিদর্শন করেছি, প্রাথমিকভাবে পরিলক্ষিত হয় সেখানে এসি বিষ্ফোরণে এই ঘটনাটি ঘটেছে। মসজিদের মোট ৬ টি এসি ছিল, যা সবগুলো বিণ্ফোরণ হয়। এতে মসজিদের সবগুলো কাচের জানালা ভেঙে যায়। আগুনে মসজিদের সিলিং ফ্যানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে মানুষের রক্ত মাংস ও চামড়া লেগে থাকতে দেখা গেছে। 

"আহত ও নিহতের সহায়তার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে একটি হেলপ ডেক্স খোলা হয়েছে। আমরা গত রাত থেকেই তাদের সহায়তা দিচ্ছি। এই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।"

যারা আহত হয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), তিতাস গ্যাস, বিদ্যুত বিভাগের ইঞ্জিনিয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১ জন স্টেশন অফিসার রয়েছেন। মসজিদের কী কারণে এসি বিষ্ফোরণের ঘটনা ঘটলো সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। এদিকে মসজিদের নিচে তিতাস গ্যাসের লাইন রয়েছে, যা টাইলস দিয়ে ঢাকা ছিল। এই মুহূর্তে বিস্ফোরণের সঠিক কারণ বলা যাচ্ছে না। 

এই ঘটনায় ৩০৪ ধারায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১২ জন মারা গেছে। আমাদের কাছে মোট ৩৭ জন রোগী এসেছিলেন। বাকি যারা ভর্তি আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মৃত ১২ জন হলেন- রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মোয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুবায়ের (৭) ও রাসেদ (৩৪)।

এর আগে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / এসি বিস্ফোরণ / মসজিদে এসি বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net