Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
৫২ বছর পর মার্কিন ইতিহাসে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হামলার শিকার হলেন ট্রাম্প

আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমস
14 July, 2024, 03:55 pm
Last modified: 14 July, 2024, 05:13 pm

Related News

  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • এত ডাক্তার কেন? ২২ বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা; কারণ জানায়ানি হোয়াইট হাউস
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ

৫২ বছর পর মার্কিন ইতিহাসে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হামলার শিকার হলেন ট্রাম্প

কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, ট্রাম্পের ওপর হামলার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর সরাসরি ১৫টি হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন মোট ৫ জন।  
নিউ ইয়র্ক টাইমস
14 July, 2024, 03:55 pm
Last modified: 14 July, 2024, 05:13 pm
১৯৬৮ সালে গুলিবিদ্ধ হওয়ার পর রবার্ট এফ কেনেডি; ছবি: এপি

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বেশ উত্তেজনা বিরাজ করছে। ঠিক এরই মাঝে নির্বাচনী প্রচারসভায় এবারের রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে।

পেনসিলভানিয়ার বাটলার-এ স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অল্পের জন্য বেঁচে যান ট্রাম্প।

এ ঘটনায় অন্তত একজন বন্দুকধারী ও প্রচারসভায় উপস্থিত একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

গুলিতে রক্তাক্ত ট্রাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। তবে তা গুরুতর নয় বলেই আপাতত জানা গেছে। আর এরই মাঝে যুক্তরাষ্ট্রের ইতিহাসে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়টি ফের আলোচনা হচ্ছে।   

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর হামলার সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এমনকি ১৯৬০ থেকে ১৯৭০ এর দশকে টানা তিন নির্বাচনে প্রার্থীদের ওপর আততায়ীর হামলার ঘটনা ঘটে। এতে একজন প্রেসিডেন্টসহ দুইজন নিহত হয়। একইসাথে আরেক প্রার্থী বেশ গুরুতরভাবে জখম হয়। 

ট্রাম্পের ওপর হামলার আগে সর্বশেষ কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছিল ৫২ বছর আগে, ১৯৭২ সালে, ওয়াশিংটনে। যেখানে হামলায় মারাত্মকভাবে আহত হন তৎকালীন অ্যালাবামার গভর্নর জর্জ ওয়ালেস। ১৯৯৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত তাকে হুইল চেয়ারে বসেই জীবন কাটাতে হয়। 

ওয়ালেসের ঘটনার চার বছর আগে একইভাবে হামলার শিকার হন যুক্তরাষ্ট্রের তৎকালীন এটর্নি জেনারেল রবার্ট এফ. কেনেডি। ১৯৬৮ সালে লস এঞ্জেলসের এম্বাসেডর হোটেলে তার ওপর হামলা করা হয়। 

এদিকে ১৯৬৩ সালের নভেম্বর মাসে রবার্ট এফ কেনেডির বড় ভাই জন এফ কেনেডির ওপর হামলা করা হয়। যুক্তরাষ্ট্রের তৎকালীন এই প্রেসিডেন্ট মূলত দ্বিতীয়বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মর্মান্তিক ঐ হামলায় নিহত হন কেনেডি; যেই ঘটনাকে ঘিরে পরবর্তীতে তৈরি হয়েছে বহু ষড়যন্ত্র তত্ত্ব। 

কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, ট্রাম্পের ওপর হামলার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর সরাসরি ১৫টি হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন মোট ৫ জন।  

১৯৭৫ সালে মাত্র তিন সপ্তাহের ব্যবধানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ আর. ফোর্ডের ওপর দুইবার হামলা হয়। প্রথম হামলাটি হয় ক্যালিফোর্নিয়ার। ঠিক এর ১৭ দিন পর দ্বিতীয় হামলাটি হয় সান ফ্রান্সিস্কোতে।  

এরপর ১৯৮১ সালে দায়িত্ব গ্রহনের প্রায় দুই মাস পর রোনাল্ড রিগানের ওপর হামলা হয়। যাতে তৎকালীন এই মার্কিন প্রেসিডেন্ট মারাত্মকভাবে আহত হন। ওয়াশিংটন ডিসিতে এই হামলা করেন জন ডব্লিউ হিঙ্কলি নামের এক ব্যক্তি। যদিও ২০২২ সালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট / হামলা / আততায়ীর গুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • এত ডাক্তার কেন? ২২ বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা; কারণ জানায়ানি হোয়াইট হাউস
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net