Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
কোটা বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ ঢাবি শিক্ষার্থীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2024, 11:45 am
Last modified: 10 July, 2024, 11:58 am

Related News

  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  • শাহবাগে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • শাহবাগে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল-লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

কোটা বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ ঢাবি শিক্ষার্থীদের

আজ বুধবার (১০ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে পূর্ব ঘোষিত এই কর্মসূচি শুরু হয়
টিবিএস রিপোর্ট
10 July, 2024, 11:45 am
Last modified: 10 July, 2024, 11:58 am
ছবি: টিবিএস

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশে সর্বাত্মক অবরোধের অংশ হিসেবে শাহবাগ অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

আজ বুধবার (১০ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে পূর্ব ঘোষিত এই কর্মসূচি শুরু হয়। 

এর আগে, সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা। 

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে অবস্থান নেয়।

এদিকে, শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ হয়ে অন্যান্য রুটে যান চলাচল ইতোমধ্যেই বন্ধ হয়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ।

অন্যদিকে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড- এর কেন্দ্রীয় কমিটি ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে শান্তি সমাবেশ শুরু করেছে। 

এ সময় কোটা পদ্ধতির পক্ষে যুক্তি দিয়ে মুক্তিযোদ্ধা সন্তান জাকির হোসাইন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের এই আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার লড়াই। আজকে কোটা বাতিলের ছদ্মবেশে স্বাধীনতা বিরোধীরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে আন্দোলনে নামা হয়েছে।"

এদিকে, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে এবং কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ বুধবার (১০ জুলাই) সকাল ১০:৩০ মিনিটে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন'-এর ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 'এক দফা' দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। 

এতে করে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে যানজটে আটকে থাকা সাধারণ যাত্রীরা।

তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার গাড়িগুলো শিক্ষার্থীদের অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

আন্দোলনের সমন্বয়কদের ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীদের আজকের এই অবরোধ কর্মসূচি সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা অবধি পালনের কথা রয়েছে।

এছাড়া, আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা ইস্যুতে আপিল শুনানি শিক্ষার্থীদের দাবির বিপক্ষে গেলে দাবি আদায়ে প্রয়োজনে সারাদেশ অচল করে দেওয়ার মত ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

কোটা / কোটাবিরোধী আন্দোলন / শাহবাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা
  • নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  • শাহবাগে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • শাহবাগে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল-লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net