Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 August, 2020, 04:35 pm
Last modified: 15 August, 2020, 04:45 pm

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 

ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে রাশিয়া

রাশিয়া বলছে, মস্কোর গামালিয়া ইনস্টিটিউট কর্তৃক তৈরি করা বিশ্বের ‘প্রথম’ এই করোনাভাইরাসের ভ্যাকসিনটি উৎপাদনের পর এ মাসের শেষের দিকেই চালু হয়ে যাবে।
টিবিএস ডেস্ক
15 August, 2020, 04:35 pm
Last modified: 15 August, 2020, 04:45 pm

করোনাভাইরাসের নতুন ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রভাবশালী সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।  

রাশিয়া বলছে, মস্কোর গামালিয়া ইনস্টিটিউট কর্তৃক তৈরি করা বিশ্বের 'প্রথম' এই করোনাভাইরাসের ভ্যাকসিনটি উৎপাদনের পর এ মাসের শেষের দিকেই চালু হয়ে যাবে।

রয়টার্স বলছে, অনেক বিজ্ঞানীরই শঙ্কা, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে নিরাপত্তার চেয়েও জাতীয় মর্যাদাকে বেশি প্রাধান্য দিচ্ছে মস্কো। 

মাত্র দুই মাস গবেষণা এবং পরীক্ষামূলক প্রয়োগের পর গত মঙ্গলবার (১১ আগস্ট) স্থানীয়ভাবে উদ্ভাবিত কোভিড-১৯ প্রতিরোধী স্পুটনিক-ভি ভ্যাকসিনের ব্যবহার অনুমোদন দেয় রাশিয়া। 

এ নিয়ে বিশ্বের নানা দেশের চিকিৎসা, ওষুধ এবং প্রতিষেধক বিশেষজ্ঞরা তীব্র উদ্বেগ ব্যক্ত করেন। ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়েও সন্দেহ পোষণ করেন তারা। জানিয়েছেন সম্ভাব্য ক্ষতিকর পার্শ্বঃপ্রতিক্রিয়া নিয়ে তাদের ভয়ের কথাও। 

তবে রাশিয়া স্পুটনিক-ভি এর সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনা নাকচ করে বলেছে, তাদের উৎপাদিত এ প্রতিষেধক নিয়ে 'সম্পূর্ণ ভিত্তিহীন' সব কথা বলা হচ্ছে। 

গত বুধবার (১২ আগস্ট) রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, "রাশিয়ার তৈরি প্রতিষেধকটির প্রতিযোগী সম্ভাবনা অনুমান করেই বিদেশি বিশেষজ্ঞ মহল এমন সব প্রতিক্রিয়া দিচ্ছে…যা সম্পূর্ণ ভিত্তিহীন।"

তিনি আরও জানান, "খুব শীঘ্রই অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিনটি বাজারে ছাড়বে রাশিয়া। আগামী দুই সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটির প্রথম চালান ছাড়া হবে। প্রথমে শুধু চিকিৎসকরা এটি পাবেন।" 

বৈশ্বিক সমালোচনার তোয়াক্কা না করেই রুশ কর্মকর্তারা আগামী অক্টোবর নাগাদ স্পুটনিক-ভি ব্যাপকভাবে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছেন।   
 
Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / রাশিয়ার কোভিড-১৯ ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net