Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে ঘাম ছুটে গেল দক্ষিণ আফ্রিকার

খেলা

টিবিএস রিপোর্ট
20 June, 2024, 12:10 am
Last modified: 20 June, 2024, 01:04 am

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে ঘাম ছুটে গেল দক্ষিণ আফ্রিকার

প্রথম তিন ম্যাচ জিততে ঘাম ছুটে যায় প্রোটিয়াদের, নেপালের বিপক্ষেও হারতে হারতে জেতে। সুপার এইট পর্বেও তাদের জয়ের গল্প লেখা হলো একইভাবে। বড় সংগ্রহ গড়েও যুক্তরাষ্ট্রকে হারাতে ভালোই বেগ পেতে হলো দক্ষিণ আফ্রিকাকে। 
টিবিএস রিপোর্ট
20 June, 2024, 12:10 am
Last modified: 20 June, 2024, 01:04 am

গ্রুপ পর্বের চারটি ম্যাচই জেতে দক্ষিণ আফ্রিকা, গ্রুপসেরা হয়ে সুপার এইটে পা রাখে প্রোটিয়ারা। চারে চার, তবু অস্বস্তি ছিল তাদের। একটি ম্যাচেও যে দাপট দেখিয়ে জিততে পারেনি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিটরা। প্রথম তিন ম্যাচ জিততে ঘাম ছুটে যায় প্রোটিয়াদের, নেপালের বিপক্ষে হারতে হারতে জেতে। সুপার এইট পর্বেও তাদের জয়ের গল্প লেখা হলো একইভাবে। বড় সংগ্রহ গড়েও যুক্তরাষ্ট্রকে হারাতে ভালোই বেগ পেতে হলো দক্ষিণ আফ্রিকাকে। 

বুধবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের সুপার এইটে দুই নম্বর গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারিয়েছে এইডেন মার্করামের দল। ফল দেখে মনে হতে পারে সহজেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। শেষ হিসাবও তাই বলে, তবে যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ের সময় ক্ষণে ক্ষণে বদলেছে ম্যাচের রং। ১৮তম ওভার পর্যন্তও ম্যাচে ছিল প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে চম জাগানিয়া পারফরম্যান্স করা দলটি। কিন্তু দারুণ ব্যাটিং করতে থাকা হারমিত সিংকে ফিরিয়ে যুক্তরাষ্ট্রকে ম্যাচ থেকে ছিটকে দেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

যুক্তরাষ্ট্র হারলেও লড়েছে বুক চিতিয়ে। তাদের এই হার না মানা মানসিকতার প্রমাণ অবশ্য আগেই মিলেছে। প্রথম ম্যাচে কানাডার দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করে জেতে বিশ্বকাপের সহ-আয়োজকরা। পরের ম্যাচে তাদের শিকার শিরোপা প্রত্যাশী পাকিস্তান, সুপার ওভারে জিতে শেষ আটে ওঠার পথ সহজ করে রাখে তারা। পরের ম্যাচে ভারতকে কাঁপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেখলতে হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে এখান থেকে পাওয়া ১ পয়েন্টসহ পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটে ওঠে তারা। সুপার এইটেও দেখা গেল তাদের চোয়ালবদ্ধ প্রত্যয়।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা কুইন্টন নডি ককের অসাধারণ ইনিংসের সঙ্গে মার্করাম ও হেনরিখ ক্লাসেনের সময় উপযোগী ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৯৪ রান তোলে তারা। জবাবে শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ লড়াই করা ওপেনার আন্দ্রিয়েস গাউস ও হারমিত সিংয়ের ব্যাটে জয়ের আশা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি যুক্তরাষ্ট্র। ৬ উইকেটে ১৭৬ রানে থামে তাদের ইনিংস। 

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না যুক্তরাষ্ট্রের, পাশাপাশি নিয়মিত বিরতিতে হারাতে হয় উইকেট।  এর মাঝেও অবিচল থাকেন গাউস। ৭৬ রানে ৫ উইকেট হারানো দলের হাল ধরেন গাউস ও হারমিত। মুহূর্তেই চাপ কাটিয়ে তুলে এ দুজন দাপুটে ব্যাটিং শুরু করেন, সাজিয়ে বসেন চার-ছক্কার ফুলঝুরি। ষষ্ঠ উইকেটে মাত্র ৪৩ বলে ৯১ রানের জুটি গড়ে তোলেন গাউস ও হারমিত। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ষষ্ঠ উইকেটে সেরা এই জুটিতে ভালোভাবেই ম্যাচে থাকে যুক্তরাষ্ট্র। 

জয়ের জন্য শেষ ১৮ বলে ৫০ রান দরকার ছিল তাদের। দক্ষিণ আফ্রিকার রিস্ট স্পিনার তাবরাইজ শামসির করা ১৮তম ওভারে ৩টি ছক্কাসহ ২২ রান তুলে ব্যবধান কমিয়ে আনেন গাউস ও হারমিত। কিন্তু ১৯তম ওভারে হারমিতকে ফিরিয়ে প্রোটিয়াদের জয়ের সম্ভাবনা বাড়ান রাবাদা। ২২ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৮ রান করেন হারমিত। দুর্বার ব্যাটিং করা গাউস ৪৭ বলে ৫টি করে চার ও চক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার স্টিভেন টেইলর ১৪ বলে ২৪ রান করেন। প্রোটিয়া পেসার রাবাদা ৪ ওভারে ১৮ রানে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান কেশব মহারাজ, আনরখি নরকিয়া ও তাবরাইজ শামসি। 

এর আগে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো না হলেও চাপ বুঝতে হয়নি। দ্বিতীয় উইকেটে ৬০ বলে ১১০ রানের জুটি গড়েন ডি কক ও মার্করাম। ৪০ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৭৪ রানের ঝলমলে ইনিংসে খেলেন ম্যাচসেরা ডি কক। ৩২ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৬ রান করেন অধিনায়ক মার্করাম। ২২ বলে ৩টি ছক্কায় হার না মানা ৩৬ রান করেন ক্লাসেন। ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস। যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রাভালকার ও হারমিত সিং ২টি করে উইকেট নেন।  

Related Topics

টপ নিউজ

দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net