Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
'স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ৪০ বছরই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা হয়নি'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2020, 10:25 pm
Last modified: 08 August, 2020, 10:29 pm

Related News

  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে ময়লা সংগ্রহে গ্রাহকের কাছ থেকে ৭০ টাকার বেশি নিলে কার্যাদেশ বাতিল: চসিক মেয়র
  • চট্টগ্রামের পৌরসভাগুলোতে নেই ভাগাড়, বাড়ছে বর্জ্য ও স্বাস্থ্য ঝুঁকি
  • চট্টগ্রামে বর্জ্য সংগ্রহ বেসরকারি খাতে, সিটি করপোরেশনের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
  • ঢাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোই যেভাবে হয়ে উঠল দুর্গন্ধ ও দূষণের উৎস

'স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ৪০ বছরই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা হয়নি'

বাংলাদেশে চিকিৎসা বর্জ্য নিরাপদ নিষ্কাশনে অব্যবস্থাপনা শীর্ষক ওয়েবইনারে বক্তারা এই মন্তব্য করেন। তারা দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও করোনা পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব বাড়ানো দরকার বলে মত দেন।
টিবিএস রিপোর্ট
08 August, 2020, 10:25 pm
Last modified: 08 August, 2020, 10:29 pm

দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও করোনা পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব বাড়ানো দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার বিকাল সাড়ে ৫টায় স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম আয়োজিত ওয়েবইনারে অংশ নিয়ে বক্তারা এই মত দেন।

বাংলাদেশে চিকিৎসা বর্জ্য নিরাপদ নিষ্কাশনে অব্যবস্থাপনা শীর্ষক ওয়েবইনারটি সঞ্চালনা করেন বিশ্বব্যাংকের সিনিয়র হেলথ স্পেশালিস্ট জিয়া উদ্দিন হায়দার। আলোচক হিসেবে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউনেটোলজি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান এবং কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মাদ শহীদুল্লাহ,  প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খোন্দকার আনিসুর রহমান এবং সাংবাদিক ও চিকিৎসক নূরুল ইসলাম হাসিব।

চিকিৎসা বর্জ্য যে ঝুঁকি বাড়ায় এবং এটাকে আলাদা করে ব্যবস্থাপনা করতে হবে, সেটা সবাই জানেন ও বোঝেন মন্তব্য করে খোন্দকার আনিসুর রহমান বলেন, ২০০৮ সালে একটি আইন পেলেও সেটা অসম্পূর্ণ আইন। ২০১৩ সালে আমরা একটি খসড়া দেওয়া হয়েছে, অথচ আজ পর্যন্ত একটি মিটিং হয়নি। আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে দাবি করছি, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছাতে পারিনি।

তিনি বলেন, আইন থাকলেই হবে না। আমাদের ফ্যাসিলিটিস নাই। চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ মন্ত্রণালয়কে। অথচ হাসপাতালের অনুমোদন দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছে সিটি করপোরেশন ও পৌরসভা। কিন্তু সিটি করপোরেশন ও পৌরসভার ক্যাপাসিটি বিল্ড আপ করা হয়নি। অনেক সিটি করপোরেশনের জায়গা নাই। সাভার-নারায়ণগঞ্জে রাস্তার দুধারে বর্জ্য ফেলে রাখা হয়। গাজীপুরেরও একই অবস্থা।

খোন্দকার আনিসুর রহমান বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতি হয়নি, এটা বলা যাবে না। তবে পুরোপুরি হচ্ছে না। কারণ, ক্লিনার পদে যারা কাজ করে তাদের শিক্ষাগত যোগ্যতা কম, বেতন সামান্য। এখন পর্যন্ত আমরা সলিড ওয়েস্ট ডাম্প করছি। হিউজ লিকুইড ওয়েস্ট কিন্তু তৈরি হচ্ছে, তাই হাসপাতালগুলোর ফ্যাসিলিটি বাড়াতে হবে। হাসপাতাল থেকে লিকুইড ওয়েস্ট সরাসরি ড্রেনে ফেলা হচ্ছে। সেটা যাচ্ছে ওপেন ওয়াটারে।

অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমরা অনেক ভালো কাজ করেছি। কিন্তু স্বাধানীতার ৫০ বছরের মধ্যে ৪০ বছরে চিকিৎসা বর্জ্য নিয়ে কথা বলিনি; আবার যেটুকু কথা হয়েছে তাতে অগ্রগতি এখনো তেমন হয়নি। এমবিবিএস কারিকুলামে আন্ডার গ্রাজুয়েটে যদি পড়ানো হতো, তাহলে চিকিৎসক হবার আগেই একজন শিক্ষার্থী চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বুঝত। নার্স এবং মিডওয়াইফ কারিকুলামেও অন্তর্ভুক্ত করা দরকার ছিল। আমরা তা করছি না। পাস করে আসার পরে আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, হাসপাতালে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টিম আছে, সেখানেও মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি মনে করি। স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, সিটি করপোরেশন, উন্নয়ন সহযোগী ও গণমাধ্যমকে সাথে কাজ করতে পারলে পুরো সিস্টেম দাঁড় করানো সম্ভব। ওয়ানস ইওর থিংকস আর নট ট্রান্সলেটেড ইনটু অ্যাকশন, দ্য নলেজ ইজ নট অ্যা নলেজ। আইন থেকে লাভ হবে না যদি না তার প্রয়োগ না থাকে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিরিঞ্জ যদি আমরা ঠিক মতো ডিসপোজ করতে পারতাম, তাহলে হেপাটাইটিস বি কিংবা সি এভাবে বাড়ার কথা না; একটু মনিটরিং বাড়ালেই এটা সম্ভব।

তিনি আরও বলেন, কোভিড-১৯ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে, প্রকাশ করেছে বর্জ্য ব্যবস্থাপনারও। ডাক্তার এবং নার্সের স্বাস্থ্য সুরক্ষা একটি বড় বিষয়। এক হাজারের উপরে ডাক্তার আক্রান্ত হয়েছেন, একশোর বেশি ডাক্তার মারা গেছেন, মারা গেছেন অসংখ্য নার্স। যার অন্যতম কারণ, ইনফেকশন পিভেনশন কন্ট্রোল  ঠিকমতো মেইনটেইন করিনি। এর সঙ্গে চিকিৎসা বর্জ্যের সম্পর্ক আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কীভাবে পিপিই, মাস্ক ও গ্লাভস পরতে এবং ডিসপোজ করতে হবে, কোথাও মানা হচ্ছে, কোথাও মানা হচ্ছে।

নূরুল ইসলাম হাসিব বলেন, করোনা সময় আমরা দেখলাম বাসা-বাড়ি থেকে যারা আবর্জনা নেন, তারা মাস্ক নিচ্ছেন না। কারণ তাদের কাছে সেই নির্দেশনা ছিল না যে বাসা-বাড়ি থেকে এ ধরনের বর্জ্য আসতে পারে। ন্যাশনাল হেলথ সার্ভিস করা না হলে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সহজ হবে না।

Related Topics

টপ নিউজ

বর্জ্য ব্যবস্থাপনা / ওয়েবিনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে ময়লা সংগ্রহে গ্রাহকের কাছ থেকে ৭০ টাকার বেশি নিলে কার্যাদেশ বাতিল: চসিক মেয়র
  • চট্টগ্রামের পৌরসভাগুলোতে নেই ভাগাড়, বাড়ছে বর্জ্য ও স্বাস্থ্য ঝুঁকি
  • চট্টগ্রামে বর্জ্য সংগ্রহ বেসরকারি খাতে, সিটি করপোরেশনের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
  • ঢাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোই যেভাবে হয়ে উঠল দুর্গন্ধ ও দূষণের উৎস

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net