Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সময়মতো মশার কার্যকর ওষুধ না কেনার দায় সরকারও এড়াতে পারে না: হাইকোর্ট

টপ নিউজ

ইউএনবি
26 August, 2019, 09:45 pm
Last modified: 26 August, 2019, 09:52 pm

Related News

  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই

সময়মতো মশার কার্যকর ওষুধ না কেনার দায় সরকারও এড়াতে পারে না: হাইকোর্ট

মশার ওষুধ আনা নিয়ে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার পর সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ কথা বলে
ইউএনবি
26 August, 2019, 09:45 pm
Last modified: 26 August, 2019, 09:52 pm
ছবিঃ ইউএনবি

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিধনে সময় মতো কার্যকর ওষুধ না কেনার দায় ঢাকার দুই সিটি করপোরেশনের পাশাপাশি সরকারও এড়াতে পারে না বলে মন্তব্য করেছে হাইকোর্ট।

সেই সাথে আদালত জানিয়েছে, মানুষ মারা যাওয়া ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য কারা দায়ী সে বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা যায় কি না তা নিয়ে বুধবার আদেশ দেয়া হবে।

মশার ওষুধ আনা নিয়ে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার পর সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ কথা বলে।

আদালতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী তৌফিক ইনাম টিপু শুনানিতে ছিলেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।

ঢাকা দক্ষিণ সিটির প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় কোম্পানি থেকে নতুন দুই ধরনের মশার ওষুধ এনে ১০ আগস্ট থেকে তা বিভিন্ন এলাকায় ছিটানো হচ্ছে। অন্যদিকে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরেক প্রতিবেদনে বলা হয়েছে যে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ এ ধরনের অন্যান্য রোগ প্রতিরোধে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসার বিষয়ে হাইকোর্টকে অবহিত করা হয়েছে।

শুনানিতে দক্ষিণ সিটির আইনজীবী বলেন, “সরকারিভাবে ওষুধ আনার বিষয়ে আমরা (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) আবেদন করেছিলাম। কিন্তু বিষয়টিকে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে দেয়া সংশ্লিষ্টদের উচিৎ হয়নি। এ কারণে আদালতের আদেশের পরও সাত দিন আমরা ওষুধ ছিটাতে পারিনি। এর মধ্যে আবার কোরবানির ঈদ চলে আসে এবং সিটি করপোরেশনের দায়িত্বও তখন বেড়ে যায়। তাদের অনেক কাজ করতে হয়। অথচ মশার ওষুধ আনতে সরকার সরাসরি উদ্যোগ নিলে মাত্র তিন দিন সময় লাগত.”

এ সময় আদালত এডিস মশা নিধনে ওষুধ আনার প্রক্রিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে।

এর আগে ১৪ জুলাই আদালত এক আদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়।

সেই সাথে নাগরিকদের ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ এ ধরনের রোগে আক্রান্ত হওয়া বন্ধ করতে এবং এডিস মশা নির্মূলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

পরে ২২ জুলাই মশার বিষয়ে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়া হয়। কিন্তু ওই প্রতিবেদনে আদালত অসন্তোষ প্রকাশ এবং দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের তলব করে। পরে তারা ২৫ জুলাই সশরীরে হাজির হয়ে আদালতে ব্যাখ্যা দেন। তারই ধারাবাহিকতায় সোমবার বিষয়টি শুনানির জন্য ছিল।  

Related Topics

বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / হাইকোর্ট / মশার ওষুধ / ডেঙ্গু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net