Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
১ জুন সারাদেশে ২ কোটির বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2024, 06:05 pm
Last modified: 01 June, 2024, 01:36 pm

Related News

  • হামে মৃত্যু ৫০০ ছাড়াল, সংক্রমণ ঠেকাতে ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার
  • ১ জুন ঢাকার ৩ হাজার ৭৩২ কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
  • দেশব্যাপী ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
  • রোববার শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
  • রাজধানীর ১৫ লাখ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে আজ 

১ জুন সারাদেশে ২ কোটির বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল

সারাদেশে মোট এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রে শিশুদের এ টিকা দেওয়া হবে। মোট ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এবং প্রায় দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবক এতে অংশ নেবেন।
টিবিএস রিপোর্ট
30 May, 2024, 06:05 pm
Last modified: 01 June, 2024, 01:36 pm
ফাইল ছবি: ইউএনবি

শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সি দুই কোটি ২২ লাখের বেশি শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ১ জুন সারাদেশে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থিত কেন্দ্রগুলোতে পুনর্বাসন প্রক্রিয়া শেষে ক্যাপসুল খাওয়ানো হবে বলে বৃহস্পতিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ছয় থেকে ১১ মাস বয়সি প্রায় ২৭ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় এক কোটি ৯৫ লাখ শিশু রয়েছে।

সারাদেশে মোট এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রে শিশুদের এ টিকা দেওয়া হবে। মোট ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এবং প্রায় দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবক এতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেন, ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় অঞ্চলের এক হাজার ২২৪টি টিকাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে এসব কেন্দ্রে টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভিটামিন-এ ক্যাপসুল অন্ধত্ব প্রতিরোধ ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। এটি সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ কামনোর পাশাপাশি হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্যহারে কমায়।

ভিটামি এ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবক ভিটামিন-এ ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে এটির ভেতরে থাকা সবটুকু তরল শিশুকে খাওয়াবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শিশুদের কান্নার সময় অথবা তাদেরকে জোর করে ক্যাপসুল খাওয়ানো যাবে না।

Related Topics

টপ নিউজ

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন / ভিটামিন 'এ' ক্যাপসুল / ভিটামিন এ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • হামে মৃত্যু ৫০০ ছাড়াল, সংক্রমণ ঠেকাতে ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার
  • ১ জুন ঢাকার ৩ হাজার ৭৩২ কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
  • দেশব্যাপী ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
  • রোববার শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
  • রাজধানীর ১৫ লাখ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে আজ 

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net