Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
খুলনায় আওয়ামী লীগ নেতাকে খুন করে ভারতে পালান ‘কসাই জিহাদ’

বাংলাদেশ

আওয়াল শেখ
25 May, 2024, 11:45 am
Last modified: 25 May, 2024, 11:46 am

Related News

  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

খুলনায় আওয়ামী লীগ নেতাকে খুন করে ভারতে পালান ‘কসাই জিহাদ’

আওয়াল শেখ
25 May, 2024, 11:45 am
Last modified: 25 May, 2024, 11:46 am
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদার। ছবি: সংগৃহীত

কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে জিহাদ হাওলাদার (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। পেশায় কসাই জিহাদের খুলনায় আওয়ামী লীগ নেতাকে হত্যাসহ বাংলাদেশে অপরাধমূলক কাজ করার রেকর্ড রয়েছে।

শুক্রবার (২৪ মে) জিহাদকে ১২ দিনের রিমান্ড দিয়েছেন ভারতের বারাসাতের আদালত। 

ঢাকার ডিবি পুলিশের ভাষ্যমতে, জিহাদকে মুম্বাই থেকে ভাড়া করেছিলেন এমপি আনার হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন আক্তারুজ্জামান শাহীন। কলকাতার একটি অ্যাপার্টমেন্ট থেকে এমপি আনারের মরদেহ সহজে সরানোর জন্য তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে টুকরো করার দায়িত্ব দেওয়া হয়েছিল জিহাদকে।

স্থানীয়রা জানান, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের জয়নাল হাওলাদারের ছেলে জিহাদ চার ভাইয়ের মধ্যে সবার ছোট। গ্রামের বাড়িতে তার স্ত্রী ও একটি ছোট ছেলে রয়েছে।

তারা জানান, গত দেড় বছর ধরে জিহাদ ভারতে রয়েছেন। পরিবারের সদস্যরা জানে, সেখানে তিনি রং মিস্ত্রীর কাজ করেন।

জিহাদের বিরুদ্ধে আগে একটি ডাকাতি মামলা আছে। এছাড়া সম্প্রতি তাকে শেখ আনসার আলী হত্যামামলায় অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।

২০২৩ সালের ২৪ মার্চ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে গুলি করে হত্যা করা হয় শেখ আনসার আলীকে। তিনি দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

ওই মামলার তদন্ত কর্মকর্তা (বর্তমানে কেএমপির লবনচরা থানার তদন্ত পরিদর্শক) পলাশ কুমার দাস টিবিএসকে বলেন, 'এই হত্যাকাণ্ডে মূলত অংশ নিয়েছিলেন তিনজন। তারা হলেন: জিহাদ, রফিক ও বিল্লাল। তারা মোটরসাইকেলে করে এসে গুলি তাকে হত্যা করে পালিয়ে যান।'

জিহাদের বিষয়ে তিনি বলেন, 'হত্যামামলার এজাহারে জিহাদের নাম ছিল না। তবে তদন্তে পাওয়া গিয়েছিল, তিনি কিলিং মিশনের অন্যতম সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন।'

এলাকাবাসী ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বারাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের পরিবারের সঙ্গে রাজনৈতিক বিরোধের জের ধরে আনসারকে খুন করা হয়েছে। আর জাজির হোসেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

জহির হোসেন হত্যাকাণ্ডে আনসার প্রধান সন্দেহভাজন এবং জিহাদ সাবেক ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানান স্থানীয়রা।

Related Topics

টপ নিউজ

এমপি আনোয়ারুল আজিম / এমপি আনোয়ারুল আজীম / এমপি হত্যা / হত্যাকাণ্ড / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net