Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
আফ্রিকায় ক্রমবর্ধমান রুশ প্রভাবের মাঝেই চাদ সরকারের মার্কিন সেনাদের বের করে দেয়ার হুমকি

আন্তর্জাতিক

সিএনএন
19 April, 2024, 11:30 am
Last modified: 19 April, 2024, 11:30 am

Related News

  • মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর শান্তিতে নোবেল জেতা উচিত: পিট হেগসেথ
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আফ্রিকায় ক্রমবর্ধমান রুশ প্রভাবের মাঝেই চাদ সরকারের মার্কিন সেনাদের বের করে দেয়ার হুমকি

মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে পাঠানোচিঠিতে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি চাদ ছাড়ার নির্দেশ না দিলেও মার্কিন বাহিনীর সকল সদস্যকে এন'জামেনায় অবস্থিত ফরাসি ঘাঁটি ছেড়ে যেতে বলা হয়েছে।
সিএনএন
19 April, 2024, 11:30 am
Last modified: 19 April, 2024, 11:30 am
২০১৫ সালের এই ছবিতে চাদের সেনা এবং নাইজেরিয়ার বিশেষ বাহিনী চাদে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী এবং তার পশ্চিমা অংশীদারদের সাথে ফ্লিন্টলক অনুশীলনে অংশগ্রহণ করেছিল। ছবি: জেরোম ডিলেই/এপি

আফ্রিকার দেশ চাদে সামরিক অবস্থান হারাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ দেশটির সরকার একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি শেষ করার হুমকি দিয়ে মার্কিন সামরিক বাহিনীর কাছে চিঠি পাঠিয়েছে। চারটি মার্কিন সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এর ফলে এ অঞ্চলে রাশিয়ার প্রভাব আরো বৃদ্ধি পাবে।

গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে পাঠানো একটি চিঠিতে চাদের কর্মকর্তারা স্ট্যাটাস অফ ফোর্সেস চুক্তি (এসওএফএ) বাতিল করার হুমকি দিয়েছিল। এ চুক্তির মাধ্যমে মার্কিন সামরিক কর্মীরা কোন দেশে কাজ করার সময় যে সকল নিয়ম ও শর্তাবলি মেনে চলবে তা নির্ধারণ করা হয়। চিঠিতে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি চাদ ছাড়ার নির্দেশ না দিলেও কর্মকর্তারা সিএনএনকে বলেছেন, মার্কিন বাহিনীর সকল সদস্যকে এন'জামেনায় অবস্থিত ফরাসি ঘাঁটি ছেড়ে যেতে বলা হয়েছে।

চিঠিতে বিশেষভাবে ইউএস স্পেশাল অপারেশনস টাস্ক ফোর্স (এসওটিএফ) সম্পর্কে বলা হয়েছে। দুটো মার্কিন সূত্র নিশ্চিত করেছে, এটি এ অঞ্চলের মার্কিন স্পেশাল অপারেশনস ফোর্সের একটি প্রধান কেন্দ্র। কিন্তু টাস্ক ফোর্সটি বাদেও চাদে মার্কিন সামরিক বাহিনীর আরো কয়েকটি দল নিয়োজিত আছে। চাদে মার্কিন সামরিক বাহিনীর সব পরিষেবা এন'জামেনা থেকে পরিচালিত হয়।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, চিঠিটি চাদের বিমান বাহিনী প্রধান ইদ্রিস আমিনের কাছ থেকে এসেছে যা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর জন্য একটি অস্বাভাবিক পন্থা। চিঠিটি ফরাসি ভাষায় টাইপ করা হয়েছে (চাদের সরকারি ভাষাগুলোর মধ্যে একটি) এবং এতে ইদ্রিস আমিনের নামের সিল দেয়া ছিল।

একজন মার্কিন কর্মকর্তার মতে, চিঠিটি স্বীকৃত কূটনৈতিক মাধ্যম থেকে পাঠানো হয়নি। সাধারণ এ ধরনের সমস্যা মোকাবেলায় স্বীকৃত কূটনৈতিক মাধ্যম থেকেই চিঠি পাঠানোই স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। দুটো মার্কিন সূত্র থেকে সতর্ক করে বলা হয়েছে, চিঠিটি চাদ সরকারের নতুন একটি চুক্তি সুরক্ষিত করার জন্য আলোচনা চালানোর কৌশল হতে পারে যা দেশটির সরকারকে আরো সুবিধা দিবে।

চাদে কতজন মার্কিন সৈন্য অবস্থান করছেন তার সঠিক সংখ্যা জানা না থাকলেও একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, সেখানে একশরও কম সেনা অবস্থান করছে।

সিএনএন চাদ সরকারের কাছ থেকে এ সম্পর্কে মন্তব্য চেয়েছে।

প্রতিবেশী দেশ নাইজারের সামরিক সরকার মার্কিন সেনাবাহিনীর সাথে চুক্তি শেষ করার (যা আমেরিকান কর্মীদের দেশটিতে কাজ করার অনুমতি দিয়ে এসেছিল) মাত্র এক মাস পরেই চাদ এ পদক্ষেপ নিয়েছে।

একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, চাদের নেতৃত্ব নাইজারকে অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো ছাড় পাওয়ার চেষ্টা করছে।

চাদে সামরিক অবস্থান হারানোর সম্ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার বিষয় যেহেতু আফ্রিকার বিভিন্ন অঞ্চলে রুশ প্রভাব বৃদ্ধির দাবি করে আসছে মার্কিনিরা।

নাইজারে একজন মার্কিন বিমানকর্মী গোপন তথ্য ফাঁস করে অভিযোগ জানিয়েছিলেন, নাইজারে মার্কিন কর্মকর্তারা একটি ভালো সম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্ন তথ্য গোপন করেছে। অভিযোগে আরো বলা হয়েছে, নাইজারে প্রায় ১১শ মার্কিন সৈন্য 'বন্দি' আছে যেহেতু তাদের বদলে অন্য মার্কিন সৈন্য নাইজারে প্রবেশ করতে পারছে না। এটি থেকে বোঝা যায়, নাইজার চায় মার্কিন সৈন্যরা দ্রুত দেশটি ত্যাগ করুক।

মার্কিন সামরিক বাহিনী নাইজারে ফ্লাইট ক্লিয়ারেন্স এবং মোতায়েন নিয়ে বিভিন্ন সম্মুখীন হচ্ছে। অন্যদিকে রাশিয়া সম্প্রতি নাইজারকে সামরিক সরঞ্জাম সরবরাহ করা শুরু করেছে।

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন আফ্রিকা কমান্ডের প্রধান ও মার্কিন মেরিন কর্পস জেনারেল মাইকেল ল্যাংলি মধ্য আফ্রিকা ও সাহেল অঞ্চলে প্রভাব বাড়ানোর রুশ প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। তিনি বিদেশি শক্তির মোকাবিলায় এই অঞ্চলে মার্কিন প্রভাব বজায় রাখার গুরুত্বের ওপরও জোর দিয়েছে।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

চাদ / মার্কিন সামরিক বাহিনী / আফ্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর শান্তিতে নোবেল জেতা উচিত: পিট হেগসেথ
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের
  • আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net