Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
সৈকতে ভেসে আসা বর্জ্য পরিস্কারে কক্সবাজার প্রশাসন

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
15 July, 2020, 07:05 pm
Last modified: 15 July, 2020, 07:13 pm

Related News

  • বগুড়ায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, লোকালয়েই ময়লার ভাগাড়
  • পশু কুরবানির পর ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখবেন যেভাবে
  • কক্সবাজার সমুদ্র সৈকত লোকে লোকারণ্য
  • স্পেনে ধূমপানের পর সিগারেটের ফেলে দেওয়া অংশ পরিষ্কারের খরচ দিতে হবে তামাক কোম্পানিগুলোকে
  • সৈকতে স্থায়ী সমাধান ‘ডেইল’ পুনরুদ্ধার করুন

সৈকতে ভেসে আসা বর্জ্য পরিস্কারে কক্সবাজার প্রশাসন

বর্ষা মৌসুমে বিভিন্ন বর্জ্য সৈকতে ভেসে আসে। কিন্তু এবারে অতিমাত্রায় মদের বোতল, প্লাস্টিকসহ অপচনশীল পদার্থ এসেছে। যা কখনো দেখেনি স্থানীয়রা। সঙ্গে ভেসে আসছে মৃত সামুদ্রিক কাছিমসহ নানা উভয়চর প্রাণীও।
কক্সবাজার প্রতিনিধি
15 July, 2020, 07:05 pm
Last modified: 15 July, 2020, 07:13 pm

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা বিপুল পরিমাণ বর্জ্য পরিষ্কারে আনুষ্ঠানিকভাবে কাজ করছে কক্সবাজার জেলা প্রশাসন। 

বুধবার সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের শতাধিক কর্মী নিয়ে সৈকত পরিষ্কার অভিযান শুরু করেন জেলা প্রশাসক ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি কামাল হোসেন। সৈকতের দরিয়ানগর এলাকা থেকে এ পরিষ্কার অভিযান শুরু করা হয়।

এ সময় ডিসি বলেন, ভেসে আসা নানা ধরণের বর্জ্য সৈকতকে দূষিত করেছে। কারণ, এসব বর্জ্যের বেশিরভাগই বোতলজাত ও প্লাস্টিক দ্রব্য। যা আমাদের দেশে ব্যবহার হয় না। এ বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। 

তিনি আরো বলেন, পরিবশে অধিদপ্তরসহ প্রায় ১১টি সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের কর্মী নিয়ে সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে হিমছড়ি পয়েন্ট পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে পড়ে থাকা বৈর্জ্য অপসারণ করার কাজ শুরু করেছি।

দরিয়ানগর এলাকায় বিচ পরিষ্কারে নেতৃত্ব দেওয়া আনছার হোসেন বলেন, বর্ষা মৌসুমে বিভিন্ন বর্জ্য সৈকতে ভেসে আসে। কিন্তু এবারে অতিমাত্রায় মদের বোতল, প্লাস্টিকসহ অপচনশীল পদার্থ এসেছে। যা কখনো দেখেনি স্থানীয়রা। সঙ্গে ভেসে আসছে মৃত সামুদ্রিক কাছিমসহ নানা উভয়চর প্রাণীও। বিভিন্ন সংগঠনের মতো আমরা স্থানীয় প্রায় শতাধিক যুবক জেলা প্রশাসনের সাথে সৈকত পরিষ্কারে নেমেছি।

টিম কক্সবাজারের সমন্বয়ক নাজমুল হক বলেন, গত কয়েকদিনে নাজিরারটেক থেকে হিমছড়ি পয়েন্ট পর্যন্ত এলাকার বৈর্জ্য অপসারনের পাশাপাশি মৃত কাছিম ও বন্যপ্রাণী মাটিতে পুঁতে ফেলা হয়েছে। অবমুক্ত করা হয়েছে প্রায় দু'ডজন জীবিত কাছিম। আমরা আমাদের কক্সবাজারকে পরিষ্কার রাখতেই কাজ করছি এবং করে যাব।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) ইমরান জাহিদসহ বিভিন্ন সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার সমুদ্র সৈকত / আবর্জনা পরিষ্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বগুড়ায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, লোকালয়েই ময়লার ভাগাড়
  • পশু কুরবানির পর ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখবেন যেভাবে
  • কক্সবাজার সমুদ্র সৈকত লোকে লোকারণ্য
  • স্পেনে ধূমপানের পর সিগারেটের ফেলে দেওয়া অংশ পরিষ্কারের খরচ দিতে হবে তামাক কোম্পানিগুলোকে
  • সৈকতে স্থায়ী সমাধান ‘ডেইল’ পুনরুদ্ধার করুন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net