Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন জেফ বেজোস

আন্তর্জাতিক

সিএনএন
05 March, 2024, 12:15 pm
Last modified: 05 March, 2024, 12:40 pm

Related News

  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন জেফ বেজোস

সিএনএন
05 March, 2024, 12:15 pm
Last modified: 05 March, 2024, 12:40 pm
জেফ বেজোস (বাঁয়ে) ও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

ইলন মাস্ককে হটিয়ে ফের বিশ্বের শীর্ষ ধনীর মুকুট দখলে নিয়েছেন জেফ বেজোস। সোমবার (৪ মার্চ) প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স থেকে এ তথ্য জানা যায়।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোসের সম্পদের পরিমাণ এখন ২০০ বিলিয়ন ডলার। অন্যদিকে বর্তমানে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্কের সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার, 

গতকাল সোমবার টেসলার শেয়ারের ৭.২ শতাংশ দরপতন হয়। এর জেরেই শীর্ষ ধনীর স্থান হারালেন তিনি।

লুই ভিতোঁ, ডিঅর ও সেলিনসহ অনেকগুলো ব্র্যান্ডের মালিক বার্নার্ড আর্নল্টকে হটিয়ে ২০২৩ সালের মে মাসে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান দখল করেন মাস্ক। 

মাস্ক, আর্নল্ট ও বেজোসের মধ্যে বেশ কয়েক মাস ধরে শীর্ষ ধনীর স্থান নিয়ে রশি টানাটানি চলছে। বিলাসপণ্যের বিক্রি বাড়ার সুবাদে শীর্ষ ধনীর জায়গা দখল করেছিলেন আর্নল্ট। 

বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে এখন তৃতীয় অবস্থানে রয়েছেন ফ্রান্সের বিলাসবহুল সৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান আর্নল্ট। তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার।

চলতি বছরের শুরুর দিকে ফের শীর্ষ ধনীর স্থান দখল করেন মাস্ক।

কয়েক মাস পরপরই অবশ্য বিশ্বের শীর্ষ ধনীর মুকুট হাতবদল হয়। 

মোট ১৭৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে আছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর ১৫০ বিলিয়ন ডলারের বিল গেটস এখন বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / জেফ বেজোস / শীর্ষ ধনী / টেসলা / অ্যামাজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net