Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মিয়ানমার সীমান্তে সংঘাত ইস্যুতে সব বাহিনী ও প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে: জেলা প্রশাসক

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
31 January, 2024, 08:40 pm
Last modified: 31 January, 2024, 09:01 pm

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্তে পুশ ইন বন্ধের আহ্বান বাংলাদেশের
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ

মিয়ানমার সীমান্তে সংঘাত ইস্যুতে সব বাহিনী ও প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে: জেলা প্রশাসক

‘আজকে এখানে এসে আপাতত কোনো প্রকার ঝুঁকি দেখছি না। যেকোনো উদ্ভূত পরিস্থিতি আমরা সুন্দরভাবে মোকাবিলা করতে পারব,’ বলেন জেলা প্রশাসক।
বান্দরবান প্রতিনিধি
31 January, 2024, 08:40 pm
Last modified: 31 January, 2024, 09:01 pm
ছবি: টিবিএস

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের পাশে মিয়ানমার সীমান্তের ওপারে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, 'বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সবার্ত্মক সতর্ক অবস্থানে রয়েছেন। আজকে এখানে এসে আপাতত কোনো প্রকার ঝুঁকি দেখছি না। যেকোনো উদ্ভূত পরিস্থিতি আমরা সুন্দরভাবে মোকাবিলা করতে পারব।'

আসন্ন এসএসএসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন, 'জরুরি মুহূর্তে প্রয়োজনে যদি কেন্দ্র স্থানান্তর করতে হয়, সেক্ষেত্রে বিকল্প কেন্দ্রের কথা বিবেচনায় নিয়েছি। জনসাধারণের মধ্যে কোনো ধরনের আতঙ্ক যেন না থাকে সে ব্যাপারে কাজ করা হচ্ছে।'

জেলা প্রশাসক বলেন, 'বিগত তিনদিনে সীমান্তের ওপারে ১৭–১৮টি মর্টারশেল শব্দ শোনা গেছে বলে প্রতিবেদন দাখিল করা হয়েছে। গত পরশুর ঘটনায় সীমান্তের শূন্যরেখায় আব্দুর রহিম নামক এক ব্যক্তির বাড়ির পাশে একটি [মর্টার শেলের] খোসা এসে পড়েছে। গতকাল সন্ধ্যায়ও সীমান্তের ওপারে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। আজকে দুপুর ২টা পর্যন্ত কোনো অস্থিতিশীল পরিবেশ দেখা যায়নি।'

বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের সীমানায় পড়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য তৈরি মূল ট্রানজিট ক্যাম্পগুলো অনেকাংশে প্রস্তুত হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, 'ঘুমধুম ইউনিয়নে সীমান্ত এলাকায় তৈরি করা দুটি মূল ট্রানজিট ক্যাম্প অস্থায়ীভাবে ব্যবহার করার জন্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়কে হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় যা নির্দেশনা দেবে সেভাবে প্রত্যাবাসনের কাজ শুরু করব।'

সীমান্ত পরিদর্শনে আসা জেলা পুলিশ সুপার সৈকত শাহীন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার সঙ্গে মতবিনিময় হয়েছে। 'বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পুলিশি যে ব্যবস্থা রয়েছে সেগুলো আরও ঢেলে সাজানো ও জোরদার করা হয়েছে,' বলেন তিনি।

ঘুমধুম ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু পাড়ার বাসিন্দা কান্ত কুমার সেন জানান, 'বিজিপি ক্যাম্প (মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী) আমাদের বাড়ির পাশে। আবার হঠাৎ করে কখন কী হয় এ ভয়ে মাকে বান্দরবানে আত্মীয়স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছি।'

একই এলাকার বাসিন্দা সৈয়দ আলম বলেন, সীমান্তের ওপারে গোলাগুলি ঘটনা কখনও লাগাতার ঘটে। আবার কখনও হঠাৎ হঠাৎ করে হয়। তিনি বলেন, 'সীমান্তবাসী নিজের এলাকা ছেড়ে আর কোথায় যাবে। ভয় পেয়ে হলেও নিজের ভিটেমাটিতে থাকতে হচ্ছে।'

জেলা প্রশাসন ও পুলিশের পরিদর্শন দলে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ইউএনও মোহাম্মদ জাকারিয়া, ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাকারিয়া এবং ইউনিয়নের ওয়ার্ড সদস্যরা।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ঘুমধুম / মিয়ানমান / সীমান্ত / মিয়ানমারে গোলাগুলি / বান্দরবান জেলা প্রশাসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্তে পুশ ইন বন্ধের আহ্বান বাংলাদেশের
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net