Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ও শোকজ ১০০ ছাড়াল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2023, 09:20 am
Last modified: 10 December, 2023, 09:22 am

Related News

  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • রোববার বিকেলের মধ্যে শোকজের জবাব না দিলে আদ-দ্বীনের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট: ২৮ বিচারককে শোকজের প্রতিবাদ ল’ইয়ার্স অ্যালায়েন্সের
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ও শোকজ ১০০ ছাড়াল

শোকজ পাওয়া এসব প্রার্থীদের বিরুদ্ধে জনসভা, শোডাউন, সাংবাদিকদের হেনস্তা, অস্ত্রধারী ব্যক্তিকে নিয়ে শোডাউন, মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
টিবিএস রিপোর্ট
10 December, 2023, 09:20 am
Last modified: 10 December, 2023, 09:22 am
নির্বাচন কমিশনের লোগো। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগে থেকেই একের পর এক আচরণবিধি ভঙ্গ করছেন প্রার্থীরা, আর এসব রোধ করতে নির্বাচন অনুসন্ধান কমিটিও একের পর এক শোকজ দিচ্ছেন।

এ পর্যন্ত শতাধিক প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি ও নির্বাচন কমিশন।

ইসির সংশ্লিষ্ট দপ্তরে সূত্র বলেন, 'একদম সঠিক তথ্য দিতে পারব না। তবে শোকজের পরিমাণ ১০০ ছাড়িয়ে গেছে।'

আইন ভঙ্গকারীদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী, এদের মধ্য়ে আবার সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রীও রয়েছেন বলে সূত্র জানায়।

তিনি আরও বলেন, এরই মধ্যে যারা শোকজের জবাব দিয়েছেন তাদের অনেকেরই জবাব সন্তোষজনক নয় বলেও অনুসন্ধান কমিটি রিপোর্টে জানিয়েছে।

শোকজ পাওয়া এসব প্রার্থীদের বিরুদ্ধে জনসভা, শোডাউন, সাংবাদিকদের হেনস্তা, অস্ত্রধারী ব্যক্তিকে নিয়ে শোডাউন, মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এদের তালিকায় এবার যোগ হয়েছে আওয়ামী লীগের দু'জন সিনিয়র নেতার নাম– আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

নির্বাচনী আচরণবিধির অমান্য করে সভা করায় গতকাল শনিবার ইসিতে তলব করা হয়েছে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুকে। তাকে ১৫ ডিসেম্বর ঢাকায় নির্বাচন ভবনে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দিন নাছিমকে শোকজ করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসরাত জাহান নাসরিন তাকে ওই তলব আদেশ দিয়েছেন। নোটিশে তাকে ১০ ডিসেম্বর দুপুরে কমিটির কার্যালয়, জজ (যুগ্ম জেলা জজ) অর্থঋণ আদালত নং-৪, ঢাকায় ব্যক্তিগতভাবে অথবা তার মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। 

Related Topics

টপ নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / শোকজ / নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • রোববার বিকেলের মধ্যে শোকজের জবাব না দিলে আদ-দ্বীনের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট: ২৮ বিচারককে শোকজের প্রতিবাদ ল’ইয়ার্স অ্যালায়েন্সের
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net