Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলের সঙ্গে ৪ নভেম্বর সংলাপে বসবে নির্বাচন কমিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2023, 08:20 pm
Last modified: 31 October, 2023, 08:36 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলের সঙ্গে ৪ নভেম্বর সংলাপে বসবে নির্বাচন কমিশন

ইসির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টিবিএসকে বলেন, ‘ইসির সঙ্গে সংলাপে যাওয়া-না-যাওয়ার বিষয়ে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন — এটি তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।’
টিবিএস রিপোর্ট
31 October, 2023, 08:20 pm
Last modified: 31 October, 2023, 08:36 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ইসি সচিব জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কমিশন আগামী শনিবার (৪ নভেম্বর) দুটি অধিবেশনে দলগুলোর সঙ্গে আলোচনা করবে।

জাহাঙ্গীর বলেন, 'কমিশন মনে করেছে, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সকল নিবন্ধিত দলকে জানানো উচিত। আর তাদের যদি কোনো মতামত থাকে, তাও কমিশনের শোনা উচিত। তাই আমরা তাদেরকে আমন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছি।'

এর আগে অনেক দল ইসির সঙ্গে সংলাপে আসেনি। নির্বাচন কমিশন ২০২২ সালের জুলাই মাসে দেশের ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করেছিল। বিএনপি তখন সংলাপে যোগ দেয়নি।

এবার ইসি কী প্রত্যাশা করছে জানতে চাইলে ইসি সচিব বলেন, 'নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানানো হবে। আসবে কি আসবে না – সেটা তাদের ওপর নির্ভর করবে। তবে আমরা চাইব সবাই আসুক।'

আগামীকাল (১ নভেম্বর) থেকে দলগুলোর কাছে চিঠি পাঠানো শুরু হবে বলেও জানান তিনি।

এদিকে ইসির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টিবিএসকে বলেন, 'ইসির সঙ্গে সংলাপে যাওয়া-না-যাওয়ার বিষয়ে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন — এটি তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।'

তবে আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে যাব না। আমরা আমাদের আগের দাবিতে অনড় আছি।'

এ ব্যাপারে বিএনপির মিডিয়া সেল-এর আহ্বায়ক জহির উদ্দিন স্বপন দ্য বিজনেস স্টাডার্ডকে বলেন, 'ইসি কাকে নিয়ে সংলাপ করবে? আমাদের দলের চেয়ারপারসন ও মহাসচিব — দুইজনই তো কারাগারে।'

এর আগে আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস উত্তেজনা প্রশমন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে বের করতে সব পক্ষ কোনো পূর্বশর্ত ছাড়াই 'সংলাপে' অংশ নেবে বলে আশা প্রকাশ করেন।

এদিন ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, 'গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / ইসির সংলাপ / রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net